1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

এমপি নজরুল ও তার স্ত্রীর রিমান্ড মঞ্জুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দ্বিতীয় স্ত্রী মরিয়মকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার অভিযোগে করা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকসুদা বেগমের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত। সোমবার মামলার তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) শামসুজ্জোহা সরকার আসামিদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিলেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত এমপি গাজীর জন্য চার দিন এবং মাকসুদা বেগমের জন্য এক দিনের রিমান্ড আদেশ দিয়েছেন।

পুলিশের করা রিমান্ড আবেদনে পাঁচটি মূল কারণ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে মরিয়ম যখন গলায় ফাঁস দেন, তখন আসামিরা ঘটনাস্থলে ছিলেন কি না এবং তারা কোনো ধরনের উস্কানি বা মানসিক চাপ প্রয়োগ করেছিলেন কি না, তা যাচাই করা। পাশাপাশি পলাতক আসামি ওবায়দুর রহমানের অবস্থান শনাক্ত ও গ্রেপ্তার, অজ্ঞাতনামা আসামিদের চিহ্নিত করা এবং ঘটনার মূল রহস্য উদঘাটন করার বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। মামলার এজাহারে ভুক্তভোগীর বাবার অভিযোগ, এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী মাকছুদা মিলে মরিয়মকে নিয়মিত শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun