1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম
ইলিশ মাছের পুষ্টিগুণ ও খাওয়ার ক্ষেত্রে জরুরি সতর্কতা সব হাট-বাজারে সৌর বিদ্যুৎ স্থাপনের নির্দেশ: সময়সীমা ৩১ জানুয়ারি শাহজালালে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩ জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে ১৪১ মিলিয়ন ডলার দিল কাতার ককটেল বিস্ফোরণ নিয়ে মন্তব্যের জেরে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদের ইঙ্গিত ডিএমপির ইমরানের মুক্তির দাবিতে পিটিআইয়ের পদযাত্রা: ইসলামাবাদে কঠোর নিরাপত্তা মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক অভিযোগে জড়িত ব্যক্তি রামুতে জাতিসংঘ সফর শেষে ঢাকার পথে প্রধানমন্ত্রী নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর সাবেক স্বামীর স্বীকারোক্তি ও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ থেকে পিছু হটবে না ইরান

শাহজালালে ৩৬ ভরি স্বর্ণসহ গ্রেপ্তার ৩

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকারসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। বুধবার দিবাগত রাতে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) এবং মো. জলিল (৪৬)। যার পরিমাণ প্রায় ৩৬ ভরি।

এপিবিএন-১৩ জানিয়েছে, বুধবার রাত তিনটার দিকে কার পার্কিং এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায় ওই তিনজনকে। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তাঁরা পালানোর চেষ্টা করলে এপিবিএন সদস্যরা তাঁদের আটক করেন। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ২২ ক্যারেটের ৩৯৭ দশমিক ৭ গ্রাম ওজনের স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এছাড়া আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান, এসব পণ্য বিভিন্ন দেশ থেকে আগত যাত্রীদের মাধ্যমে রাজস্ব ফাঁকি দিয়ে চোরাচালানের উদ্দেশ্যে দেশে আনা হয়েছিল। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজন দীর্ঘদিন ধরেই বিমানবন্দরকেন্দ্রিক একটি স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত। চক্রের সাথে আর কারা জড়িত এবং এর নেপথ্যে আরও কারা রয়েছে, তা নিশ্চিত করতে তদন্ত চলছে।

এই ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের সংশ্লিষ্ট ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ নাজির আহমেদ খান জানান, বিমানবন্দর এলাকায় যেকোনো ধরনের অপরাধ দমন এবং স্বর্ণসহ বিভিন্ন চোরাচালান প্রতিরোধে এপিবিএন পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। বিমানবন্দরকে চোরাচালানমুক্ত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি অব্যাহত রয়েছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে এই ধরনের অভিযান ভবিষ্যতেও চালিয়ে যাওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun