1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
শিরোনাম
গণমাধ্যম সমাজের আয়না, নিরপেক্ষতা বজায় রাখা জরুরি: এমপি মোশাররফ পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল মহড়া গাজীপুরে পোশাক কারখানায় আগুন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, হারের দায় নিলেন লিটন সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমান কর্মী আটক আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর প্রতিরক্ষা খাতে রেকর্ড ব্যয় বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা-স্বাস্থ্য খাতে

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

দেশে হামের প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও আটজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিন অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত এই প্রাণহানির ঘটনা ঘটে। মৃতরা সবাই ঢাকা বিভাগের বাসিন্দা। চলতি বছর এখন পর্যন্ত নিশ্চিতভাবে হামে ১০২ জন এবং উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনসহ মোট ১ হাজার ১২২ জন মারা গেছেন। হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে। আজ শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ১ হাজার ১৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা বিভাগে ৪৪৪ জন, চট্টগ্রামে ২২৪ জন, সিলেটে ১৫৮ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহীতে ২৪ জন ভর্তি হয়েছেন। গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জন, যার মধ্যে ২১ হাজার ৬৬৬ জন নিশ্চিত আক্রান্ত। এখন পর্যন্ত মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun