1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমান কর্মী আটক আমরা এখন প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি: প্রধানমন্ত্রী জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের এক দিনের রিমান্ড মঞ্জুর প্রতিরক্ষা খাতে রেকর্ড ব্যয় বাড়াচ্ছে রাশিয়া, কাটছাঁট শিক্ষা-স্বাস্থ্য খাতে সেনাবাহিনীর কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নতুন চালান ন্যূনতম মজুরি বোর্ড গঠনের দাবিতে গার্মেন্টস ফেডারেশন ঐক্য পরিষদের আলোচনা সভা বাস কাউন্টারে টিকিট নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হুথিদের মোকাবিলায় ইয়েমেনে চার কার্গো অস্ত্র পাঠালো পাকিস্তান শাহজালালে কর্মকর্তার সঙ্গে অসদাচরণ ও হুমকির দায়ে মামলা

শাহজালাল বিমানবন্দরে ২ কোটি টাকার স্বর্ণসহ বিমান কর্মী আটক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসের অভিযানে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মী ও এক যাত্রীকে আটক করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে এই অভিযান চালানো হয়। আটক বিমান কর্মীর নাম ওবায়দুর রহমান; তবে অপর আটক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি।

কাস্টমস কর্মকর্তারা জানান, বিমানবন্দর এভসেক ও গোয়েন্দা সংস্থার উপস্থিতিতে ওবায়দুর রহমানকে তল্লাশি করা হয়। এ সময় তার শার্টের পকেট ও কোমরের বেল্টে টিস্যু দিয়ে মোড়ানো অবস্থায় নয়টি স্বর্ণের বার পাওয়া যায়। উদ্ধার হওয়া এসব স্বর্ণের ওজন প্রায় ১ দশমিক ০৫ কেজি বা ১ হাজার ৪৯ দশমিক ৪০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বর্তমান বাজারমূল্য প্রায় ২ কোটি ১০ লাখ টাকা বলে কাস্টমস কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। স্বর্ণের বার উদ্ধারের পর বিমানবন্দর এলাকায় বিষয়টি নিয়ে তৎপরতা বাড়ানো হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওবায়দুরের দেওয়া তথ্যের ভিত্তিতে এই চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ওই যাত্রীকে শনাক্ত ও আটক করা হয়। উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, বিমানবন্দরে এগুলো কীভাবে প্রবেশ করানো হয়েছে এবং ঘটনার সঙ্গে অন্য কোনো চক্র জড়িত কি না, তা নিয়ে তদন্ত চলছে। বিমানবন্দরের নিরাপত্তা ও নজরদারি জোরদার করার অংশ হিসেবেই নিয়মিত কার্যক্রমের ধারাবাহিকতায় এই অভিযান পরিচালনা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে কাস্টমস আইন-২০২৩ এবং অন্যান্য সংশ্লিষ্ট আইনের আওতায় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। উদ্ধারকৃত স্বর্ণ জব্দ করে আইনি প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করা হয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তল্লাশি কার্যক্রম আরও জোরদার করা হয়েছে এবং তদন্ত শেষে জড়িত অন্যদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun