1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
পাকিস্তানের অনুপস্থিতিতে এশিয়ান হকি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সুযোগ পেল বাংলাদেশ শাহজালালে সেবার মান বাড়াতে অভিযান: জরিমানা পৌনে ২ লাখ দোহায় বাংলাদেশ স্কুলে কাল থেকে বিজ্ঞান মেলা ও প্রদর্শনী চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের পীরগাছা সাব-রেজিস্ট্রার অফিসে রাতে দলিল নিবন্ধনের হিড়িক ব্রুকলিনে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়তে ৪ হাজার ডলারের অনুদান শাহজালাল বিমানবন্দরে যাত্রী দুর্ভোগ: উত্তরণে করণীয় ও দাবি কাতারে পর্যটনের নতুন রেকর্ড বাংলাদেশে প্রথম সফরে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক হুতিদের অব্যাহত হামলায় রিয়াদ বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়

শাহজালালে সেবার মান বাড়াতে অভিযান: জরিমানা পৌনে ২ লাখ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি কমাতে এবং সেবার মান উন্নত করতে বিশেষ ধারাবাহিক অভিযান পরিচালনা করছে প্রশাসন। গোপনে তথ্য যাচাই ও সংগৃহীত প্রমাণের ভিত্তিতে চারজন এয়ারপোর্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এই সিরিজ অভিযান চালান। এতে ট্রলির অব্যবস্থাপনা, পরিবেশের অস্বচ্ছতা ও অতিরিক্ত মূল্য আদায়ের মতো বিভিন্ন অনিয়মের দায়ে বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৯৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে ধারণক্ষমতার তুলনায় অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণে শাহজালাল বিমানবন্দরে দীর্ঘদিন ধরে ট্রলির সংকট দেখা দিচ্ছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, গত এক বছরে পরিচালিত এ ধরনের নিয়মিত অভিযানে অনিয়ম ও অপরাধের অভিযোগে মোট ১ কোটি ৪৭ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। একই সময়সীমার মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ৫২৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়েছে। বিমানবন্দরের সুষ্ঠু পরিবেশ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনিক এ কঠোর অবস্থান অব্যাহত রয়েছে। এতে বিমানবন্দর এলাকায় অনিয়ম ও যাত্রী হয়রানি নিয়ন্ত্রণে প্রশাসনের তৎপরতার বিষয়টি উঠে এসেছে।

এদিকে বিমানবন্দরে দীর্ঘদিনের ট্রলি সংকট নিরসনে বিশেষ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে নতুন সরবরাহ ও মেরামতের মাধ্যমে বহরে ৫০০টি ট্রলি যুক্ত করা হয়েছে এবং আরও ১ হাজার ট্রলি সংগ্রহের সুপারিশ করা হয়েছে। ট্রলির সুষ্ঠু বণ্টন তদারকিতে প্রতিটি শিফটে বিশেষ টিম কাজ করছে। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ চালু করা হয়েছে, যার মাধ্যমে তাৎক্ষণিকভাবে ট্রলি সংকট মোকাবিলা করা সম্ভব হচ্ছে। এর মাধ্যমে কোথায় কত ট্রলি প্রয়োজন এবং কোন এলাকায় সংকট তৈরি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে জড়িত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

যাত্রী হয়রানি, লাগেজ চুরি কিংবা যেকোনো অপরাধের শিকার হলে সমাধানের জন্য সুনির্দিষ্ট পথ খোলা রাখা হয়েছে। কোনো যাত্রীর লাগেজ ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্ট এয়ারলাইনস বরাবর অভিযোগ জানানো যাবে। এছাড়া ১ নম্বর টার্মিনালের ১ নম্বর গেটের পাশে অবস্থিত ম্যাজিস্ট্রেট আদালতে সরাসরি অভিযোগ দাখিলের সুযোগ রয়েছে। সত্যতা যাচাইয়ের জন্য সিসিটিভি ফুটেজ ও বডি ওর্ন ক্যামেরার ভিডিও পর্যালোচনা করা হবে। যাত্রীদের যেকোনো সহায়তার জন্য হটলাইন ০৯৬১৪০১৩৬০০ অথবা ম্যাজিস্ট্রেটের হোয়াটসঅ্যাপ নম্বর +৮৮০১৩০৪০৫০৬০৩-এ যোগাযোগ করতে পরামর্শ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun