1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম
শাহজালাল বিমানবন্দরে অনিয়মের পাহাড়, ঝুঁকি বাড়ছে নিরাপত্তা ব্যবস্থায় দেশে হামের প্রকোপ: উপসর্গ নিয়ে আরও সাতজনের মৃত্যু কক্সবাজারে সুগন্ধা পয়েন্টের হোটেলে অগ্নিকাণ্ড, নিরাপদ পর্যটকরা দুর্দিনের ত্যাগী ও কারা নির্যাতিত সাভার থানা বিএনপি সভাপতির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ নাহিদ |: আ.লীগ ও ভারতের সঙ্গে সমঝোতা করে দেশ সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গানের আসর বাতিলের অভিযোগ জ্বর কমলেই কি ডেঙ্গু থেকে মুক্তি? যা জানা জরুরি সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান নাহিদ ইসলামের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে প্রজ্ঞার প্রতীকে দাঁড়িপাল্লা, পরিবর্তনের উদ্যোগ দাম্মামের পথে বিমান, নিরাপত্তাশঙ্কার মধ্যেই ৩৭৯ যাত্রী নিয়ে

প্রধানমন্ত্রীর জাপান সফরে নেই রাষ্ট্রদূত দাউদ আলী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন জাপান সফরকে কেন্দ্র করে একটি নজিরবিহীন সিদ্ধান্তের কথা জানা গেছে। আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এই সফরে যাওয়ার কথা রয়েছে তারেকের। সাধারণত কোনো রাষ্ট্রপ্রধানের সফরের সময় সংশ্লিষ্ট দেশের রাষ্ট্রদূত সার্বিক তত্ত্বাবধানের দায়িত্বে থাকেন। কিন্তু এবারের সফরে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী উপস্থিত থাকছেন না। তাকে ঢাকায় থাকার নির্দেশ দেয়া হয়েছে এবং এর আগেই গত বৃহস্পতিবার তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় তলব করা হয়।

কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, রাষ্ট্রদূত দাউদ আলীর বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ পাওয়া গেছে, তবে সেই অভিযোগের বিস্তারিত এখনো খোলাসা করা হয়নি। এমনকি তাকে পুনরায় টোকিওতে কর্মস্থলে ফেরত পাঠানো হবে কি না, সেটি নিয়েও সংশয় তৈরি হয়েছে। তার অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর সফরকালীন কূটনৈতিক ও সার্বিক বিষয়াবলি সমন্বয় করার দায়িত্ব দেয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বিপক্ষীয় বিষয়াবলি বিষয়ক সচিব মো. নজরুল ইসলামকে। তিনি ইতোমধ্যে ঢাকা ত্যাগ করে টোকিওতে পৌঁছেছেন এবং সফরের কাজ তদারকি করছেন।

সফরসূচি অনুযায়ী, আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে তারেক রহমানের একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই গুরুত্বপূর্ণ আলোচনায় দুই দেশের বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুল প্রতীক্ষিত বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি বা ইপিএ বাস্তবায়নের মতো বিষয়গুলো প্রাধান্য পাবে বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun