1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:১২ অপরাহ্ন
শিরোনাম
মোরেলগঞ্জে কোরবানির গরু কিনলে ছাগল উপহার কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা চুয়াডাঙ্গায় এপ্রিলে ৭৫ মাদক মামলায় ৫ কোটি টাকা জরিমানা হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সরকার : শিক্ষা মন্ত্রী সীমান্ত সুরক্ষা ও অপরাধ দমনে কঠোর নজরদারি বিজিবি’র জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চুয়াডাঙ্গায় এপ্রিলে ৭৫ মাদক মামলায় ৫ কোটি টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১০ মে, ২০২৬

জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।

সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং আসন্ন বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, গত এপ্রিল মাসে পুলিশ কর্তৃক ৫৭৯টি অভিযানে ২৮ লাখ ৪০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে ৭৫টি মাদক মামলায় ৪ কোটি ৯৯ লাখ ১ হাজার ৪১৭ টাকা জরিমানা করা হয়। জেলায় গ্রাম আদালত কর্তৃক ৮৯টি মামলায় ১ লাখ ৬২ হাজার একশ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

আইনশৃঙ্খলা কমিটির সভায় জানানো হয়, সীমান্ত এলাকায় মাদকের অনুপ্রবেশ রোধে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। 

শহর এলাকায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের তৎপরতা বৃদ্ধি এবং অবৈধ যানবাহন নিয়ন্ত্রণ কার্যক্রম চলমান রয়েছে। অনলাইন জুয়া, ইভটিজিং, বাল্যবিবাহ এবং আত্মহত্যা প্রবণতা বিষয়ে অপতৎপরতা বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করা প্রয়োজন।
 
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক বি.এম তারিক উজ জামানের সঞ্চালনায় সভায় কমিটির উপদেষ্টা চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জামাল আল নাসের, চুয়াডাঙ্গা ৬ বিজিবি ব্যাটেলিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান, সিভিল সার্জন হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাসুদুর রহমান সরকার, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপনসহ সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun