1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের শুল্কের জবাবে কানাডার পাল্টা আঘাত: ১৫ থেকে ৫০ শতাংশ শুল্ক আরোপ দায়িত্ব নেওয়ার পর প্রতিটি অপরাধের আসামিকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী বগুড়ায় ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার, বহিষ্কারের প্রক্রিয়া শুরু মেহেরপুরে সাবেক স্ত্রীকে কুপিয়ে জখম: অভিযোগে জড়িত ব্যক্তি যুবক আটক অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন সম্ভব নয়, ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফ্লাইট চালুর সম্ভাবনা: বাস্তব নাকি নিছক কল্পনা? শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় জাপানি প্রতিষ্ঠানের প্রস্তাব জমা মিশরে নির্মিত হবে শেখ তামিম হাসপাতাল: কাতার-মিশর সই করল চার চুক্তি যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু

দেবীদ্বারে হত্যাসহ ১১ মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

কুমিল্লার দেবীদ্বারে হত্যা, হত্যাচেষ্টা, সন্ত্রাসী হামলা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামি মো. আনিসুর রহমান সরকার ওরফে আনিস মেম্বারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে) দুপুরে তাকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার আনিস মেম্বার (৪২) উপজেলার রসুলপুর গ্রামের মৃত নজরুল ইসলাম সরকারের ছেলে। তিনি রসুলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হিসেবে পরিচিত। পুলিশ সূত্র জানায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত রুবেল ও ছাব্বির হত্যাকাণ্ড এবং শিক্ষার্থী আবুবকরকে হত্যাচেষ্টা মামলাসহ মোট ১১টি মামলায় তিনি আসামি। এ ছাড়া ২০২৪ সালের ২৪ ফেব্রুয়ারি রসুলপুর বাজারে ভ্যানচালক মো. মামুনকে সিমেন্টের বস্তা বহনের অনুরোধকে কেন্দ্র করে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগেও তার বিরুদ্ধে মামলা রয়েছে। ভুক্তভোগী ভ্যানচালকের স্ত্রী শারমিন আক্তারুজ্জামানের দায়ের করা ওই মামলায় তাকে সোমবার (২৫ মে) গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ভবতোষ কান্তি দে জানান, অভিযুক্ত ব্যক্তি এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আনিস মেম্বার একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী প্রকৃতির ব্যক্তি। তার বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তদন্তাধীন মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun