1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:১৭ অপরাহ্ন
শিরোনাম
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান চাঁপাইনবাবগঞ্জে মরা পাগলা নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু নভেম্বরে তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদ-দ্বীন হাসপাতালে শিশু মৃত্যু ‘দমবন্ধ’ হয়ে!

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ছয় শিশুর মৃত্যুর কারণ হিসেবে কক্ষে ভেন্টিলেশন না থাকা এবং এসি বন্ধ থাকায় ‘দমবন্ধ’ হয়ে শিশুদের মৃত্যু হতে পারে বলে জানিয়েছেন হাসপাতালের মহাপরিচালক (হসপিটালস অ্যান্ড নার্সিং) অধ্যাপক ডা. নাহিদা ইয়াসমিন।

বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডা. নাহিদা ইয়াসমিন বলেন, যে ওয়ার্ডে এই দুর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে; সেখানে ১১ জন মা ছিলেন আর ৬টি সদ্য ভূমিষ্ঠ শিশু ছিল। হয়তো তাদের বয়স এক থেকে দুই দিন। সেই ওয়ার্ডটিতে সিজারের পর সবসময়ই মা-বাচ্চাদের রাখা হয়। এ ছাড়া তাদের সঙ্গে আরো একজন সেখানে থাকতে পারেন।

তিনি আরো বলেন, হঠাৎ করে দুটি শিশু অসুস্থ হলে তাদেরকে হাসপাতালের নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়েছিল। রাত ৩টার পরে সেখানে ডাক্তাররা তাদের দেখার পর বলেছেন, শিশুরা ভালো আছে। এরপর তাদের ওয়ার্ডে নিয়ে যেতে বলা হয়।

আদ-দ্বীন হাসপাতালের এই মহাপরিচালক বলেন, ভোর ৬টার পর হঠাৎ দায়িত্বরত নার্স দেখেছেন এবং মায়েরাও বলেছেন যে তাদের বাচ্চারা অনেক অসুস্থ।

ওই সময় ছয়টি বাচ্চাকেই নিউ নেটাল আইসিইউতে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর তারা দুটি বাচ্চকেই মৃত অবস্থায় পান। আর বাকি চার বাচ্চাকে অসুস্থ অবস্থায় দেখে তাদের ভেন্টিলেটর সাপোর্টে রেখেছিলেন। সেখানে তারা অনেক চেষ্টা করেছেন। তবে পরবর্তীকালে সেই চারটি বাচ্চাকে বাঁচানো যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun