1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী বিলুপ্তির পথে সিরাজগঞ্জের কামারখন্দের ঐতিহ্যবাহী শীতলপাটি শিল্প অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের জয় সতর্কবার্তা, ২৭ বছর আগের প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ

যাত্রী উঠানো নিয়ে তর্ক, মাঝপথে গাড়ি থামিয়ে চালকের পেটে ছুরিকাঘাত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ২৭ মে, ২০২৬

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় গাড়িতে যাত্রী উঠানো নিয়ে তর্কের জেরে এক অটোচালককে ছুরিকাঘাত করেছেন আরেক চালক। বুধবার (২৭ মে) দুপুর ১২টার দিকে ফুলবাড়িয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত অটোচালকের নাম মফিজ উদ্দিন (৩৮)। তিনি কুশমাইল চান্দের বাজার মহল্লার ছফর আলীর ছেলে। মফিজ উদ্দিন চান্দের বাজার অটো ও সিএনজিচালক সমিতির সভাপতি। অভিযুক্ত আরিফ হোসেন পার্শ্ববর্তী পাঁচ কুশমাইল মহল্লার সোরহাব আলীর ছেলে।

তারা দুজন প্রতিবেশী। 

স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে অটোগাড়িতে যাত্রী উঠানো নিয়ে চান্দের বাজারে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে মফিজ উদ্দিন যাত্রীসহ পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠসংলগ্ন পৌঁছালে গাড়ি থামিয়ে তাকে চাকু দিয়ে পেটে আঘাত করেন আরিফ হোসেন। 

প্রত্যক্ষদর্শী মো. হেলাল উদ্দিন জানান, চান্দের বাজার থেকে যাত্রীসহ গাড়ি নিয়ে আসার সময় পাঁচ কুশমাইল ঈদগাহ মাঠ সংলগ্ন এলেই গাড়ি থামিয়ে এক যুবক গাড়ি চালককে চাকু দিয়ে পেটে আঘাত করলে নাড়িভুঁড়ি বের হয়ে যায়।

পরে স্থানীয় লোকজন নাড়িভুঁড়িসহ গামছা দিয়ে পেট বেঁধে তাকে উদ্ধার করে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ হাসানুল হোসাইন জানিয়েছেন, দুপুর সাড়ে ১২টার দিকে পেট কাটা অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মশিউর রহমান জানান, যাত্রী উঠানো নিয়ে তর্ক-বিতর্কের ঘটনায় চালক মফিজ উদ্দিনের পেটে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। 

ওসি বলেন, ‘ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun