1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন ভিসি নওগাঁয় ৮২ শিক্ষার্থীকে বাইসাইকেল, ৫৫ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ

পাকুন্দিয়ায় ২৫ বছর পর মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

জেলার পাকুন্দিয়া উপজেলায় ২৫ বছর ধরে পলাতক থাকা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল সোমবার দিবাগত রাতে র‌্যাবের সহযোগিতায় রাজধানী ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার কালাম (৪৩) উপজেলার চরলক্ষীয়া গ্রামের মৃত সামসুদ্দিনের ছেলে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পাকুন্দিয়া থানা পুলিশের জন্য এটি একটি বড় অর্জন। দীর্ঘ ২৫ বছর পলাতক থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, ২০০১ সালে একই গ্রামের সোহেল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেন কালাম। 

এ ঘটনায় নিহতের বাবা জসিম উদ্দিন বাদী হয়ে পাকুন্দিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার বিচার শেষে ২০১০ সালে আদালত কালামকে মৃত্যুদণ্ড দেন।

হত্যাকাণ্ডের পর থেকেই আত্মগোপনে ছিলেন কালাম। সম্প্রতি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হলে পাকুন্দিয়া থানা-পুলিশ র‌্যাবের সহযোগিতায় অভিযান চালিয়ে ঢাকার শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun