1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
আটকের ভয়ে পশ্চিমবঙ্গ সীমান্তে শত শত মানুষের ঢল, বাংলাদেশে ঢোকার আপ্রাণ চেষ্টা শেষ হলো হজের আনুষ্ঠানিকতা, রাতেই শুরু হচ্ছে ফিরতি ফ্লাইট ডেঙ্গু প্রতিরোধে ৪৮ ঘণ্টা সময় দিলেন প্রধানমন্ত্রী নৌ অবরোধ প্রত্যাহার ও হরমুজ প্রণালি উন্মুক্তের ঘোষণা ট্রাম্পের শান্তিচুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে ১৭ শতাংশ কমলো তেলের দাম দিনে ২৫ কেজি ঘাস, আধা মণ পানির সঙ্গে ছোলা-ভুসি খাচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’ চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত বিশ্বমঞ্চে পাকিস্তানকে ‘একঘরে’ করতে গিয়ে উল্টো বিপাকে ভারত সাড়ে ৪ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল শুরু মালয়েশিয়ায় ইমিগ্রেশন সিস্টেম বিকল, সীমান্তজুড়ে চরম ভোগান্তি

নতুন সংকটে ব্রাজিল, বিশ্বকাপের প্রথম ম্যাচেই অনিশ্চিত নেইমার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

নতুন করে চোটে পড়েছেন ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। মেডিকেল পরীক্ষায় তার পায়ের পেশিতে গ্রেড-টু ইনজুরি ধরা পড়েছে। ফলে অন্তত দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। এতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচগুলোর পাশাপাশি মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, ৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের কাফ মাসলে গ্রেড-টু ইনজুরি শনাক্ত হয়েছে। দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেন, পুরোপুরি সেরে উঠতে নেইমারের আরও দুই থেকে তিন সপ্তাহ সময় লাগতে পারে।

২০২৩ সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের হয়ে আর মাঠে নামেননি নেইমার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন তিনি।

সংবাদ সম্মেলনের আগে লাসমার জানান, জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার পর নেইমারের বিস্তারিত মেডিকেল পরীক্ষা করা হয়। এমআরআই স্ক্যানে দেখা গেছে, এটি সাধারণ ফোলা নয় বরং পেশিতে গুরুতর চোট রয়েছে। আপাতত তাকে বিশ্রাম ও পুনর্বাসনের মধ্যেই থাকতে হবে। তবে এই চোটের কারণে তাকে চূড়ান্ত স্কোয়াড থেকে বাদ দেওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এর আগে বিশ্বকাপ উপলক্ষে হওয়া ব্রাজিলের প্রথম অনুশীলনেও অংশ নিতে পারেননি নেইমার। ডান পায়ের কাফ মাসলের সমস্যার কারণে তাকে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হচ্ছে।

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইনজুরির প্রকৃতি নিশ্চিত করতেই বাড়তি মেডিকেল পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সবশেষ ১৭ মে ঘরোয়া লিগ ব্রাসিলেইরাওতে সান্তোসের হয়ে মাঠে নেমেছিলেন নেইমার। ওই ম্যাচে করিতিবার কাছে হারে তার দল। পরে জাতীয় দলের প্রধান চিকিৎসক রদ্রিগো লাসমারের সঙ্গে একটি ক্লিনিকে গিয়ে এমআরআই স্ক্যান করান এই ব্রাজিলিয়ান তারকা।

চূড়ান্ত মেডিকেল রিপোর্টের অপেক্ষায় থাকায়, আগামী রোববার ব্রাসিলিয়ায় পানামার বিপক্ষে ব্রাজিলের প্রথম প্রস্তুতি ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা খুবই কম। বিশ্বকাপের আগে দলের শেষ প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৫ জুন, প্রতিপক্ষ মিশর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun