1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৯ মে ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম
দুই বন্ধুর একসঙ্গে বেড়ে ওঠা, একই সঙ্গে গেল প্রাণ, পাশাপাশি দাফন যশোরের রাজারহাট মোকামে চামড়ার ‘দাম পাচ্ছেন না’ বিক্রেতারা চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ কলেজের সেই সিনিয়রের সঙ্গে ৪১ বছর পার ফ্যান্টাসি কিংডমে ঈদ আনন্দ বর্জ্য ব্যবস্থাপনা দেখতে চার ঘণ্টা ঢাকার রাস্তায় প্রধানমন্ত্রী, দুই কর্মকর্তাকে প্রত্যাহার ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্য প্রত্যাহার করলেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ যুক্তরাষ্ট্র থেকে ৫ বছরে ৫০ হাজার কোটি ডলারের পণ্য কিনবে ভারত, একতরফা চুক্তি কেন বলছেন বিশেষজ্ঞরা কয়েক ঘণ্টা আগে হাসিমুখে ভিডিও, মিলল কনটেন্ট ক্রিয়েটরের ঝুলন্ত মরদেহ চামড়া পাচার ঠেকাতে কঠোর নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে: বাণিজ্যমন্ত্রী

কেমন হলো আর্জেন্টিনার বিশ্বকাপ দল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

বিশেষ কোনো চমক ছাড়াই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। লিওনেল মেসির সঙ্গী হিসেবে যাঁদের বিশ্বকাপে যাওয়ার কথা ছিল, মূল স্কোয়াডে তাঁদের প্রায় সবাইকে রেখেছেন আর্জেন্টিনার কোচ।

কাতার বিশ্বকাপে শিরোপা জেতা দলটির গড় বয়স তুলনামূলক কম ছিল। তাই সেই দলের বেশির ভাগ খেলোয়াড়কে নিয়েই বিশ্বকাপের পরের চক্রটাও এগিয়ে নেওয়ার সুযোগ পেয়েছিলেন স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনেও সেই দলের ওপর আস্থা রেখেছেন আর্জেন্টিনার কোচ।

আর্জেন্টিনার বিশ্বকাপ দলে সবচেয়ে বড় চমক হয়তো মার্কোস আকুনার বাদ পড়া। তবে রিভার প্লেটে সাম্প্রতিক সময়ে নিয়মিত খেলার সুযোগ না পাওয়ায় বিষয়টি একেবারে অপ্রত্যাশিতও নয়।

দলে দ্বিতীয় কোনো স্বীকৃত লেফটব্যাক না থাকায় সেই জায়গায় প্রয়োজন হলে এ পজিশনে খেলতে পারেন ফাকুন্দো মেদিনা কিংবা ভ্যালেন্তিন বার্কো; যদিও বার্কো ইদানীং মিডফিল্ডে খেলছেন, তবু এই পজিশনে তাঁর ভালো অভিজ্ঞতা আছে। সব মিলিয়ে রক্ষণে বিকল্পের ঘাটতিটা স্পষ্ট।

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বিশ্বকাপ দলে জায়গা পাননি

ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো বিশ্বকাপ দলে জায়গা পাননিএএফপি

আরেকটি চোখে পড়ার মতো বিষয় হলো মার্কোস সেনেসির বদলে ফাকুন্দো মেদিনাকে দলে নেওয়া। যদিও সেনেসি সাম্প্রতিক সময়ে নিয়মিতই সুযোগ পাচ্ছিলেন। অভিজ্ঞ লিসান্দ্রো মার্তিনেজকেও রাখা হয়েছে বাঁ পায়ের দ্বিতীয় সেন্টারব্যাক হিসেবে।

মিডফিল্ডে আবারও আস্থা রাখা হয়েছে অভিজ্ঞ জিওভানি লো সেলসোর ওপর। ২০২২ বিশ্বকাপে চোটের কারণে খেলতে পারেননি তিনি। লো সেলসোর কারণে হয়তো দলে জায়গা হয়নি এমিলিয়ানো বুয়েন্দিয়া কিংবা ম্যাক্সিমো পেরোনের। এতে স্পষ্ট যে মাঝমাঠের কেন্দ্রীয় ভূমিকায় লিয়ান্দ্রো পারাদেস ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টারকেই মূল ভরসা হিসেবে দেখছেন স্কালোনি।

অন্যদিকে আক্রমণভাগে হোসে ম্যানুয়েল লোপেজ সাম্প্রতিক সময়ে ইতিবাচক পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন। ফলে অন্য অনেক দলের চেয়ে আর্জেন্টিনা এবার তুলনামূলক বেশি ফরোয়ার্ড দলে রেখেছে। লোপেজকে সেন্টার ফরোয়ার্ডদের মধ্যে তৃতীয় বিকল্প হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরেকটি চমটির আভাস গত ডিসেম্বর থেকেই মিলছিল, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোর বাদ পড়া। রিয়াল মাদ্রিদে সাম্প্রতিক সময়ে খুব বেশি খেলার সুযোগ না পাওয়াই এর বড় কারণ।

সব মিলিয়ে আকুনা-মাস্তানতুয়োনোদের বাদ পড়া বাদ দিয়ে বড় কোনো চমক ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করেছেন স্কালোনি। তবে কাতার বিশ্বকাপের আরেকজন খেলোয়াড়কে স্কালোনি এবার মিস করবেন। তিনি আনহেল দি মারিয়া।

বিশ্বকাপ ফাইনালে গোল করা দি মারিয়া দলের প্রয়োজনে বারবার সামনে এগিয়ে এসেছেন। এবার সে ভূমিকা কে নেবেন, সেদিকেই চোখ থাকবে আর্জেন্টিনা দলের ভক্ত-সমর্থকদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun