1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ অপরাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: নতুন কারা মহাপরিদর্শক ও অতিরিক্ত কারা মহাপরিদর্শকের নিয়োগ বাতিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ করলেন হাইকোর্ট ১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে জামায়াতের প্রস্তুতি সভা কুড়িগ্রামে সার সংকট চরমে: বরাদ্দ চেয়েও মিলছে না চাহিদা অনুযায়ী সার, দিশেহারা কৃষকরা সরকারি কেনাকাটায় অনিয়ম রুখতে আসছে অভিন্ন ও একক দরতালিকা ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি ছয় বছরের বিরতির পর গুয়াংজু-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন লোহিত সাগরে হুথিদের হুমকি: সামরিক হস্তক্ষেপ করলে বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ব্রিকস দেশগুলোর জরুরি আহ্বান ইয়েমেন সীমান্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ও সৌদি আরবের ব্যাপক বিমান হামলা

১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে দিনাজপুরে জামায়াতের প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

আসন্ন ১৯ সেপ্টেম্বর ঘোষিত ‘ঢাকা টু রংপুর’ লংমার্চ কর্মসূচিকে সফল করার লক্ষ্যে দিনাজপুরে একটি প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। জামায়াতে ইসলামীর রংপুর-দিনাজপুর অঞ্চলের উদ্যোগে আয়োজিত এই সভায় দিনাজপুর, পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার দলীয় প্রতিনিধিরা অংশ নেন। রোববার সকালে দিনাজপুর জেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। তিনি তার বক্তব্যে ৮ দফা দাবির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। দাবিগুলোর মধ্যে রয়েছে জুলাই গণহত্যার বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ, জ্বালানি ও সার সংকট দূর করা, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন, এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দখলদারিত্ব বন্ধ করা। একই সঙ্গে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দলীয়করণ অবসানের দাবি জানান।

মাওলানা মমতাজ উদ্দিন বলেন, গণমানুষের মৌলিক অধিকার আদায়ে ১১ দলীয় ঐক্যের এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উপস্থিত দায়িত্বশীলদের প্রতি আহ্বান জানান যেন সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এই লংমার্চ কর্মসূচিতে সর্বাত্মক ভূমিকা পালন করা হয়। সভার কার্যক্রম সঞ্চালনা করেন অঞ্চল টিম সদস্য মো. আনোয়ারুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম, পঞ্চগড় জেলা আমির মাওলানা ইকবাল হোসাইন, ঠাকুরগাঁও জেলা আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, দিনাজপুর জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জেলা সহকারী সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ। এছাড়াও সভায় পঞ্চগড় জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, দিনাজপুর জেলা সহকারী সেক্রেটারি মাওলানা সাইদুল ইসলাম সৈকত এবং ঠাকুরগাঁও জেলা সহকারী সেক্রেটারি কফিল উদ্দিনসহ সংশ্লিষ্ট জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun