1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
শিরোনাম
সরকারি কেনাকাটায় অনিয়ম রুখতে আসছে অভিন্ন ও একক দরতালিকা ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি ছয় বছরের বিরতির পর গুয়াংজু-দিল্লি সরাসরি ফ্লাইট চালু করছে চায়না সাউদার্ন লোহিত সাগরে হুথিদের হুমকি: সামরিক হস্তক্ষেপ করলে বাব আল-মান্দেব বন্ধের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের অস্থিরতা কমাতে ব্রিকস দেশগুলোর জরুরি আহ্বান ইয়েমেন সীমান্তে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা ও সৌদি আরবের ব্যাপক বিমান হামলা সৌদিতে হুথির হামলা: মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি কি কার্যকর হবে? রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ ঘটনার দুই বছর পরও বিচারহীন লোহিত সাগরে হুতিদের নিয়ন্ত্রণ: বাংলাদেশের বাণিজ্যে নতুন সংকট ও উদ্বেগের কারণ ব্রিকস সম্মেলনে শি জিনপিংয়ের কড়া বার্তা: অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ বন্ধ করুন

ঢাকায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে মিয়ামি কনস্যুলেটে স্মারকলিপি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের ২৯ জানুয়ারি ঢাকার একটি হাসপাতালে সন্তান প্রসবের সময় ডোরার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় চিকিৎসকের অবহেলার অভিযোগ তুলেছেন তার পরিবার। তাদের অভিযোগ, গর্ভাবস্থায় চিকিৎসকের দায়িত্বে থাকা স্ত্রীরোগ বিশেষজ্ঞের গাফিলতি এবং ভুল চিকিৎসা ব্যবস্থাপনাই এই মৃত্যুর মূল কারণ। ঘটনাটি নিয়ে এখন শুরু হয়েছে ব্যাপক প্রতিবাদ। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা একটি প্রতিবাদ কর্মসূচি ও গণস্বাক্ষর কার্যক্রম পরিচালনা করেছেন।

ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি জানিয়ে গত ৯ সেপ্টেম্বর মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়ে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। স্মারকলিপি প্রদানকালে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিভিন্ন ব্যানারে চিকিৎসায় অবহেলার অভিযোগের তদন্ত, দায়ী ব্যক্তিদের জবাবদিহিতা এবং ন্যায়বিচারের দাবি তুলে ধরা হয়। ডোরার পরিবারের সদস্য ও কমিউনিটির নেতারা এই ঘটনায় বিশেষ গুরুত্বের সাথে তদন্তের আহ্বান জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, তারা মূলত সত্য উদঘাটন এবং ন্যায়বিচারের প্রত্যাশায় কাজ করছেন। তারা বলেন, “আমরা কোনো ধরনের প্রতিহিংসা চাই না; আমরা সত্য উদঘাটন ও ন্যায়বিচার চাই।” তাদের দাবির মধ্যে রয়েছে হাসপাতালের মেডিকেল রেকর্ড, চিকিৎসা-সংক্রান্ত নথি, চিকিৎসকদের দায়িত্ব এবং চিকিৎসার সিদ্ধান্তের বিস্তারিত পর্যালোচনা। যদি তদন্তে কোনো চিকিৎসক বা সংশ্লিষ্ট ব্যক্তির পেশাগত অবহেলা প্রমাণিত হয়, তবে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে। স্মারকলিপিতে ডোরার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত সত্য উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি পুনর্ব্যক্ত করেন প্রবাসী কমিউনিটির প্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun