1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

চেকপোস্ট দেখে পালাতে গিয়ে বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

ঝিনাইদহে ট্রাফিক পুলিশের তল্লাশিচৌকি দেখে পালাতে গিয়ে বাসচাপায় আরজ আলী (১৮) নামের মোটরসাইকেল আরোহী নিহতের খবর পাওয়া গেছে।

শুক্রবার (২৯ মে) বিকেল সোয়া ৫টার দিকে ঝিনাইদহ শহরের শহীদ মশিউর রহমান সড়কের স্মৃতিসৌধ জামে মসজিদের সামনে এই ঘটনা ঘটে।

নিহত আরজ আলী কালীগঞ্জ উপজেলার কালুখালী গ্রামের লিটন হোসেনের ছেলে। এ ঘটনায় পুলিশ বাসচালককে আটক করেছে। তাছাড়া দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে গেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মোটরসাইকেলে আরজ আলীসহ ৩ জন ঝিনাইদহের হামদহ এলাকা থেকে চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ডে ট্রাফিক পুলিশের সদস্যরা চেকপোস্টে তল্লাশি চালাচ্ছিলেন। তা দেখে ডান দিক দিয়ে পালাতে গিয়ে কাঁটাতারে বেঁধে মোটরসাইকেল থেকে পড়ে যান তারা। এ সময় একটি চলন্ত বাস এসে আরজ আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। অন্য দুজন হালকা আঘাত পেয়েছেন।

ঝিনাইদহ সদর থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুর রহমান গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহটি উদ্ধার করা হয়েছে এবং ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। বাসচালককে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun