1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম
মক্কা প্যাক্টে যোগদানের প্রস্তাব পেলে ইতিবাচক বিবেচনা করবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী দেশের ৬৪ জেলায় তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ: মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন ফৌজদারহাটে জলিল টেক্সটাইলের জমিতে সমরাস্ত্র কারখানা: পাওনা নিয়ে শ্রমিকদের তীব্র বিক্ষোভ জুলিয়ান আলভারেজকে নিয়ে বার্সার সঙ্গে কোনো আলোচনাই করবে না অ্যাতলেতিকো ময়মনসিংহে কাস্টমস কর্মী নিখোঁজ ও মৃত্যুর ঘটনায় দুইজনের স্বীকারোক্তি পুলিশ বাহিনীতে বড় নিয়োগ: ১০ হাজার কনস্টেবলসহ মোট ১৪ হাজার ৪০০ জনবল নেওয়া হবে দক্ষিণ লেবাননে ফের ইসরায়েলি বিমান হামলা, যুদ্ধবিরতি নিয়ে বাড়ছে অনিশ্চয়তা ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে তেহরানে কাতারের প্রধানমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলিতে নতুন কড়াকড়ি ও শর্তাবলি জারি নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় চোখের সামনে পরিবার হারালেন ব্যবসায়ী

চার মাসের সন্তানকে নিয়ে নদে ঝাঁপ, মা উদ্ধার হলেও শিশু নিখোঁজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ২৯ মে, ২০২৬

কুষ্টিয়ায় গড়াই নদে চার মাস বয়সী শিশুসন্তানকে ফেলে দিয়ে এক নারী নিজেও নদীতে ঝাঁপ দেওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর স্থানীয় জেলেরা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যমুনা (২২) নামের ওই নারীকে উদ্ধার করলেও শিশু হাদিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।

শুক্রবার বিকেল চারটার দিকে কুষ্টিয়া শহর-সংলগ্ন কুষ্টিয়া-হরিপুর সংযোগ সেতু এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। এদিকে নিরাপত্তার কারণে ওই শিশুর মাকে পুলিশ হেফাজতে নিয়েছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে সদর উপজেলার হাটশ হরিপুর এলাকার আবদুল আলিমের সঙ্গে যমুনার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই দিন আগে যমুনা ছেলেকে নিয়ে কুমারখালী উপজেলার সুলতানপুর বেলতলা গ্রামে তাঁর বাবার বাড়িতে বেড়াতে যান। শুক্রবার বিকেলে হরিপুর সংযোগ সেতু থেকে ছেলেকে নদীতে ফেলে নিজেও ঝাঁপ দেন।

কুষ্টিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী বলেন মাছ ধরা নৌকার মাঝিরা ওই নারীকে উদ্ধার করেছেন। এ ছাড়া স্থানীয় ডুবুরি টিমের সহযোগিতায় নিখোঁজ শিশু উদ্ধারে অভিযান অব্যাহত আছে। উদ্ধার অভিযানে যোগ দেওয়ার জন্য ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ ডুবুরি দল খুলনা থেকে রওনা দিয়েছে।

আবদুল আলিম বলেন, ছেলেটা অসুস্থ ছিল। চিকিৎসার জন্য কুষ্টিয়ার বাইরে যাওয়ার কথা ছিল। তিনি গতকাল ফোন করে স্ত্রী যমুনাকে বাড়িতে আসতে বলেছিলেন। কিন্তু যমুনা আসেননি। বিকেলে হঠাৎ জানতে পারেন ছেলেকে নদীতে ফেলে দিয়ে তাঁর স্ত্রী নিজেও ঝাঁপ দিয়েছেন।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন মাতুব্বর বলেন, নিরাপত্তার কারণে শিশুটির মাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে। কিন্তু ওই নারী কোনো কথাই বলছেন না। শুধু কাঁদছেন। শিশুটিকে উদ্ধারে অভিযান চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun