1. admin@ajkerbasundhara.com : admin :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন
শিরোনাম
র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার বিতর্ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী: দীপ্ত টিভিতে সাত দিনব্যাপী চলচ্চিত্র উৎসব প্রিয়জন হারানোর শোক ও পিটিএসডির অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন কেট বেকিনসেল নেপালে বন্যা ও হিমবাহ ধস: দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছানো নিয়ে সংকটে জাতিসংঘ ডিজিটাল সুরক্ষা ও বাজার প্রতিযোগিতা নিশ্চিতে নতুন আইনের খসড়া অনুমোদন কাতারের দেশকে অস্থিতিশীল করতে গুজব ছড়ানো হচ্ছে, সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মার্কিন হামলায় ইরানের তিন পাইলট নিহত: তেহরানের দাবি সিরাজগঞ্জ আদালতে হাজতখানা থেকে লাফিয়ে পালানোর ঘটনায় চাঞ্চল্য ওয়াসিম আকরামের শিষ্য ইরফান পাঠান এখন পাকিস্তানকে নিয়ে কেন এত সরব? ৫ সেপ্টেম্বরের লংমার্চ: গাড়ির সংখ্যা কমিয়ে ১ হাজারে নামাল ১১ দলীয় ঐক্য

কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ৮ জুন, ২০২৬

কৃষি খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা আজ জেলা শহরে অনুষ্ঠিত হয়েছে।

‘বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্প (১ম সংশোধিত)’-এর আওতায় নেত্রকোণা জেলায় রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে এই কর্মশালা আয়োজন করা হয়। 

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), খামারবাড়ি, নেত্রকোণার উদ্যোগে জেলা শহরের খামারবাড়িস্থ ডিএই সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত)কৃষিবিদ সালমা আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোস্তফা কামাল।

কর্মশালায় বক্তারা বলেন, নেত্রকোণা জেলায় রোপা আমন ধানের আবাদ সম্প্রসারণ এবং আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামগ্রিক উৎপাদন বৃদ্ধি করতে হবে। উপস্থিত অংশীজনরা আগামী মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে ও মাঠ পর্যায়ে তা বাস্তবায়নে নিজ নিজ ক্ষেত্রের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ মো. আমিরুল ইসলাম।  অতিথিবৃন্দের মধ্যে আরও বক্তব্য রাখেন, সংশ্লিষ্ট প্রকল্পের উপপ্রকল্প পরিচালক কৃষিবিদ সৈয়দা তানজীন, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ রকিবুল হাসান, অতিরিক্ত উপপরিচালক (পিপি) কৃষিবিদ মাকসুদুল হক এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ ফারুক আহমেদ।

কর্মশালায় অংশগ্রহণকারী হিসেবে জেলার ১০টি উপজেলার উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি  কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা)-এর বিজ্ঞানী ও গবেষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

অন্যান্য সরকারি দপ্তরের মধ্যে বীজ প্রত্যয়ন এজেন্সি, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বারটান ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন-এর প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং কৃষক প্রতিনিধিরা এই দিনব্যাপী কর্মশালায় অংশ নেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun