1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
শিরোনাম

বিশ্ব অটিজম সচেতনতা দিবসে নাটোরে আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

নাটোরে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় ‘অটিজম কোনো সীমাবদ্ধতা নয়-প্রতিটি জীবন মূল্যবান’।

আজ বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আবুল হায়াতের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ভক্ত প্রসাদ দাস।

আলোচনা সভায় বক্তারা বলেন, সরকার অটিজমসহ প্রতিবন্ধী ব্যক্তির কল্যাণে কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ভাতা ও শিক্ষা উপবৃত্তি প্রদান, চিকিৎসার ব্যবস্থা করা সরকার প্রদত্ত সেবার মধ্যে অন্যতম। 

সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্যে শিশু বিকাশ কেন্দ্র নিবিড় চিকিৎসা প্রদান করছে। এছাড়া সকল জেলায় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে অটিজম কর্নার কাজ করছে।

বক্তারা আরও বলেন, অটিজম এখন আর কোনো সীমাবদ্ধতা নয়, সরকার পরিচালিত দপ্তরগুলোতে অটিজম বিষয়ক সেবা গ্রহণ করা উচিত। এই জনগোষ্ঠী দেশের উন্নয়নের ধারায় সম্পৃক্ত রাখা উচিত।

আলোচনা সভা শেষে অটিজম আক্রান্ত মোট ১৩ জনকে হুইল চেয়ার, অক্সিলারি চেয়ার, ট্রাইসাইকেল এবং ওয়াকার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun