1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: আধুনিকায়ন হচ্ছে ইস্টার্ন রিফাইনারি, বছরে তেল শোধন হবে ৪৫ লাখ টন অরাজকতা উসকে দিচ্ছে কি না গুপ্তরা, প্রশ্ন তুললেন প্রধানমন্ত্রী অধিকার আদায় না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: সীতাকুণ্ডে জামায়াত আমির যুক্তরাষ্ট্রে লেবার ডের ছুটিতে পেট্রোলের দাম রেকর্ড ছাড়ানোর আশঙ্কা বিদ্যুৎমন্ত্রীর বাড়িতে বিদ্যুৎ থাকলেও সাধারণ মানুষ বঞ্চিত: শফিকুর রহমান দাবি না মানলে এক দফার আন্দোলনে সরকার পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী সামরিক আধুনিকায়নে চীনের দিকে ঝুঁকছে বাংলাদেশ: জে-টেন সিই যুদ্ধবিমান ও কৌশলগত সক্ষমতা বিশ্লেষণ জাতিসংঘের ৮১তম অধিবেশনে ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের বৈঠকের সম্ভাবনা ঝিনাইদহের শৈলকূপায় সারের দাবিতে কৃষকদের সড়ক অবরোধ ও বিক্ষোভ প্রেক্ষাপট: জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইনজুরিতে ছিটকে গেলেন ফ্লোরেস, বিশ্বকাপ দলে নেলসনকে নিল কানাডা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১০ জুন, ২০২৬

মঙ্গলবার কানাডা তাদের বিশ্বকাপ দলে জেডেন নেলসনকে অন্তর্ভুক্ত করেছে। তিনি মিডফিল্ডার মার্সেলো ফ্লোরেসের পরিবর্তে দলে সুযোগ পেলেন। ফ্লোরেস কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপ ফাইনালে হাঁটুর গুরুতর চোটে আক্রান্ত হন।

মেক্সিকান ক্লাব তিগ্রেস ইউএএনএল’র হয়ে খেলা ফ্লোরেসের হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। গত মাসে দেপোর্তিভো তোলুকার বিপক্ষে তার দলের পরাজয়ের ম্যাচে তিনি এই চোট পান। এ কারনে গত শুক্রবার তার অস্ত্রোপচার করা হয়েছে।

২৩ বছর বয়সী নেলসন বর্তমানে মেজর লিগ সকার’র ক্লাব অস্টিন এফসির হয়ে খেলছেন। বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে কানাডার ২-০ ব্যবধানের জয়ে তিনি দলের দ্বিতীয় গোলটি করেছিলেন।

এর আগে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়েও খেলেছেন নেলসন। গত মাসে কানাডার চূড়ান্ত বিশ্বকাপ দল ঘোষণার পরও তিনি জাতীয় দলের সঙ্গে অনুশীলনে ছিলেন।

বিশ্বকাপের তিন সহ-আয়োজক দেশের একটি কানাডা। ১২ জুন টরন্টোতে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। এরপর গ্রুপ ‘বি’-তে তাদের বাকি দুটি ম্যাচ সুইজারল্যান্ড এবং কাতারের বিপক্ষে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun