1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
শিরোনাম
সৌদি আরবে মারা যাওয়া প্রবাসী সোহাগের মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি দেশে ফেরাতে সরকারের সহায়তা চেয়েছেন স্বজনরা প্রতারণার মামলায় হাই কোর্ট থেকে জামিন পেলেন বিদিশা সিদ্দিক কাতার ও উজবেকিস্তানের মধ্যে পাঁচ বছর মেয়াদী ঐতিহাসিক সাংস্কৃতিক সহযোগিতা চুক্তি নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের আবহে ফিরে এল স্বজন সাভারে প্রাইভেট কার পার্কিং নিয়ে বিরোধে পুলিশের এসআইয়ের মৃত্যু আনোয়ারায় মার্কেট দখল নিয়ে সংঘর্ষ: এনসিপি নেতাসহ আহত ৫ ইন্দোনেশিয়ার প্রধান বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ, ১৫০ কিমি দূর থেকে আসছে আগ্নেয়গিরির ছাই ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় মশা নিয়ন্ত্রণ ও চিকিৎসা ব্যবস্থাপনায় জরুরি উদ্যোগ প্রয়োজন কারাবন্দী ইমরান খানের সুচিকিৎসা ও মানবিক পরিস্থিতির বিষয়ে উদ্বেগ জানালেন ব্রায়ান লারা ৬ দেশের প্রবাসীদের জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি শুরু

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে : অর্থমন্ত্রী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

পরিবেশ ও নাগরিক দায়িত্বের অংশ হিসেবে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি বাস্তবায়নে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা হবে।  এছাড়া,পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা শিক্ষা অন্তর্ভুক্তি,খাল খনন,পরিচ্ছন্নতা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্তকরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও দুর্যোগ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রমে অংশগ্রহণ ও পোষ্য প্রাণী পালনে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান নিশ্চিত করা হবে। 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে আজ এ কথা বলেন।

বাজেট বক্তৃতায় তিনি বলেন, শিক্ষাকে সরাসরি কর্মসংস্থান, উৎপাদনশীলতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে সংযুক্ত করা হবে। শক্তিশালী ‘ইন্ডাস্ট্রি একাডেমিয়া’ সংযোগ গড়ে তোলা হবে। যার মাধ্যমে শিক্ষার্থীরা অ্যাপ্রেনটিসশিপ ও ইন্টার্নশিপ সুবিধা পাবে এবং স্টার্ট-আপ চালুকরণ ও উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে।  এছাড়াও, শিক্ষাখাত স্বীকৃত স্বল্পমেয়াদি কোর্স চালুকরণ এবং বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের যৌথ উদ্যোগে দক্ষতা উন্নয়ন কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে বলেও উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun