1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
আইএইচএফ ট্রফিতে অনূর্ধ্ব-১৮ বিভাগে ভারতের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ শিক্ষক মিলনায়তনে ‘থাপ্পড়-যুদ্ধ’! নোয়াখালীর কবিরহাট সরকারি কলেজে অধ্যক্ষ-শিক্ষকের হাতাহাতির ভিডিও ভাইরাল রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে জেলা কমিটি গঠন, প্রজ্ঞাপন জারি নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ে বড় পর্দায় ফুটবল বিশ্বকাপ  সিরাজদিখানে উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের ‘স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্ট শোকেসিং’ অনুষ্ঠিত বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর ক্ষমতার পালাবদলে নাম বদলে গেছে সিলেট চন্ডীপুল গোলচত্বর সহ অন্যান্য স্থাপনার ঝিনাইদহে শাক-সবজির দাম স্থিতিশীল নড়াইলে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী  শিক্ষার্থীদের মেধা বিকাশে বাজেটে বিশেষ বরাদ্দ রয়েছে : এরশাদ উল্লাহ

বিজ্ঞান ও উদ্ভাবনে মুখর মহম্মদপুর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১২ জুন, ২০২৬

​বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে তরুণ প্রজন্মকে এগিয়ে নিতে মাগুরার মহম্মদপুর উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’। আজ শুক্রবার (১২ জুন ২০২৬) সকাল ৯.০০টায় মহম্মদপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, বৈজ্ঞানিক গবেষণা ও উদ্যোক্তা ভাবনার নানা প্রকল্প উপস্থাপন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট  নিতাই রায় চৌধুরী, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ হোসেন মোবারক।

​প্রধান অতিথির বক্তব্যে  বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবনের চর্চা বাড়াতে হবে।” তরুণদের সৃজনশীলতা ও মেধাকে কাজে লাগিয়ে দেশকে উন্নয়নের নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি বিশেষ আহ্বান জানান।

​দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি স্টার্টআপ ধারণা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্ভাবনী আইডিয়া প্রদর্শন করেন। প্রদর্শিত প্রকল্পগুলোর মধ্যে প্রযুক্তিনির্ভর সমাধান, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দৈনন্দিন জীবনের জটিল সমস্যা সমাধানের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবন স্থান পায়। অতিথিরা শিক্ষার্থীদের প্রতিটি স্টাল ঘুরে দেখেন এবং তাদের এই অসাধারণ প্রচেষ্টার  প্রশংসা করেন।

​শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি)-এর অধীনে পরিচালিত এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS) এই চমৎকার ও সময়োপযোগী অনুষ্ঠানটির আয়োজন করে।

​অনুষ্ঠানের  বক্তারা আশা প্রকাশ করেন, তরুণদের মেধা, বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী শক্তির সমন্বয়ে আগামী দিনের বাংলাদেশ আরও সমৃদ্ধ ও অনন্য হয়ে উঠবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun