1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

বিশ্বকাপের পথে পর্তুগাল, রোনাল্ডোর ইতিবাচক মনোভাব

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ১৩ জুন, ২০২৬

ফ্লোরিডার পাম বিচে বিশ্বকাপের বেস ক্যাম্পের উদ্দেশ্যে লিসবন ছাড়ার আগে পর্তুগীজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনাল্ডো বলেছেন তিনি খুবই ইতিবাচক অনুভব করছেন। 

পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী রোনাল্ডো বলেন, ‘অনেক আশা নিয়ে আমরা বিশ^কাপে অংশ নিতে যাচ্ছি। আমাদের প্রস্তুতি খুব ভাল হয়েছে। যদিও সবাই বেশ পরিশ্রান্ত, কারন আমরা গত কয়েকদিন কঠোর পরিশ্রম করেছি। আমি খুবই পজিটিভ। আমার বিশ^াস এবারের বিশ^কাপে পর্তুগাল ভাল করবে, সবাইকে ভাল পারফরমেন্স উপহার দিবে। এই প্রজন্মটা অত্যন্ত মেধাবী। পর্তুগীজ জনগনের জন্য তারা অনেক খুশীর মুহূর্ত উপহার দিয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বিশ^কাপে একটি ভাল সূচনা, প্রথম ম্যাচে জয়ী হওয়া, এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ নিয়ে চিন্তা করা। প্রথম গ্রুপে শীর্ষে থেকে নক আউট পর্বে যেতে হবে এবং পরবর্তীতে ম্যাচ-বাই-ম্যাচ এগিয়ে যেতে হবে।’ 

আগামী ১৭ জুন হিউস্টোনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে পর্তুগাল। এরপর গ্রুপ-কে’তে তাদের প্রতিপক্ষ উজবেবেকিস্তান ও কলম্বিয়া।

৪১ বছর বয়সী রোনাল্ডো রেকর্ড ষষ্ঠ বিশ^কাপ খেলতে মাঠ নামতে যাচ্ছেন। যদিও কিছু কিছু ক্ষেত্রে তার অনুপস্থিতি রবার্তো মার্টিনেজের দলকে মাঠের পারফরমেন্সে এগিয়ে যেতে শঙ্কায় ফেলতে পারে বলে সমালোচকরা মন্তব্য করেছেন। 

সম্প্রতি চিলি ও নাইজেরিয়ার বিপক্ষে পর্তুগাল দুটি প্রীতি ম্যাচে অংশ নিয়েছেন। দুটি ম্যাচে পর্তুগাল ২-১ গোলে পরাজিত হয়, যদিও রোনাল্ডো কোন ম্যাচেই গোল করতে পারেননি। 

১৯৯৬ সালের বিশ^কাপে পর্তুগাল তৃতীয় স্থান ও চার বছর আগে কাতারে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত খেলেছিল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun