1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

দিনাজপুরে ৫১ সদস্যের জুলাই যোদ্ধা আহ্বায়ক কমিটি ঘোষণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৪ জুন, ২০২৬

‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে ।দিনাজপুর জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল শনিবার (১৩ জুন)কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। 

জানা যায়, গত ১২ জুন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় কমিটির প্যাডে কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম ইমন এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আল মিরাজ স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট দিনাজপুর জেলা কমিটি অনুমোদন করা হয়েছে।

অনুমোদিত জেলা কমিটিতে জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ আহত যোদ্ধা মো. শাহীন হোসেনকে আহ্বায়ক এবং মো. মাসুম হোসেনকে সদস্য সচিব করা হয়।

কমিটি ঘোষণার পর আহ্বায়ক মো. শাহীন হোসেন সাংবাদিকদের বলেন, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই কমিটি গঠন করা হয়েছে। এজন্য ‘আমরা জুলাই যোদ্ধা’ জেলা কমিটির উপদেষ্টা মন্ডলীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জুলাই যোদ্ধাদের একত্রিত করা, তাদের মধ্যে যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নব গঠিত কমিটি নিরলসভাবে কাজ করে যাবে।

আহ্বায়ক হিসাবে সব সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আমাদের লক্ষ্য প্রকৃত জুলাই যোদ্ধাদের তথ্য সংরক্ষণ, তাদের ন্যায্য দাবি-দাওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং তাদের সামাজিক ও মানবিক সহায়তায় কাজ করা। আমরা কোনো বিভেদ নয়, বরং ঐক্য, শৃঙ্খলা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে চাই।

শাহীন বলেন, জেলার অন্তর্ভুক্ত মন্ত্রী, এমপি এবং জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দিক-নির্দেশনায় সবার সম্মিলিত প্রচেষ্টায় জুলাই যোদ্ধাদের কল্যাণ ও স্বার্থ রক্ষায় নব গঠিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ ব্যাপারে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তিনি জানান, এ কমিটির উপদেষ্টা মন্ডলীতে রয়েছেন, সমাজকল্যাণ ও মহিলা-শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, এমপি। জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। সৈয়দ জাহাঙ্গীর আলম, এমপি, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক এমপি এবং মো. মনজুরুল ইসলাম এমপি। দিনাজপুর জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি মো. মোফাজ্জল হোসেন দুলাল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি ।

কমিটি ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ‘আমরা জুলাই যোদ্ধা’ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আমিনুল ইসলাম ইমন, সাধারণ সম্পাদক আল মিরাজ, নবগঠিত কমিটির সদস্য সচিব মো. মাসুম হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun