1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
মেসির চার গোল ও সুয়ারেজের নৈপুণ্যে মন্ট্রিলকে ৭-১ ব্যবধানে উড়িয়ে দিল মিয়ামি অশুভ শক্তি দমনে ব্যর্থ হলে দেশে পরিস্থিতি তৈরি হবে: ড. কামাল হোসেন রাজধানীর যানজট নিরসনে কারওয়ান বাজার স্থানান্তরসহ বড় উদ্যোগ প্রধানমন্ত্রীর গত ১৭ বছরে স্বাস্থ্য খাত অবহেলিত ছিল, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর মধ্যপ্রাচ্যে ফিরছেন মার্কিন কূটনীতিকেরা: ইরান নীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত ট্রাম্প প্রশাসনের পিওকে ভারতের দখলে নেওয়ার ডাক দিলেন শুভেন্দু অধিকারী শহীদ ও গুম হওয়া পরিবারের পাশে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালে বন্যা ও ভূমিধসের মুখে পড়ে যেভাবে রক্ষা পেলেন অপু বিশ্বাস বিশ্বের ব্যস্ততম বন্দরের তালিকায় টানা দ্বিতীয়বার ৬৮তম অবস্থানে চট্টগ্রাম স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে উইন্ডোজ পিসি, আসছে নতুন সুবিধা

নড়াইলে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

নড়াইলে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয় মিলনায়তনে আজ জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত জেলা ইমাম সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। 

ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবু বাকির রিয়াজুল হকের সভাপতিত্বে জেলা ইমাম সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির। 

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপার ভাইজার খন্দকার দেলোয়ার হোসেনের সঞ্চালনায় ইমাম সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মোহাম্মদ ওয়াকিউজ্জামান, জেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. জাকারিয়া।

সভায় বক্তারা আদর্শ সমাজ গঠন, সমাজে শান্তি-শৃঙ্খলা রক্ষা, নৈতিকতার বিকাশ, মাদক, জুয়া, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা তৈরি, সমাজে নৈতিক অবক্ষয় রোধ এবং সৎ চরিত্র গঠনে ইমামদের ভূমিকা নিয়ে আলোকপাত করেন।

জেলার তিন উপজেলার বিভিন্ন মসজিদের শতাধিক ইমাম এ সম্মেলনে অংশগ্রহণ করেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun