1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রেক্ষাপট: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান রাশিয়ার সঙ্গে ১২০ কোটি ডলারের নতুন মিসাইল চুক্তির পথে ভারত হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও অস্থায়ী নৌপথ তৈরিতে ইরান-কাতার আলোচনা রাজধানীর বাজারে সবজির দাম কিছুটা কমলেও অস্বস্তি কাটছে না নিত্যপণ্যের বাজারে আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে সরকারি চাকরিজীবীদের নতুন পে-স্কেল মাদুরো-পরবর্তী ভেনেজুয়েলা: স্বৈরাচারমুক্ত হলেও অর্থনৈতিক সংকটে দিশেহারা সাধারণ মানুষ নেপাল-তিব্বত সীমান্তে বন্যা: নিখোঁজ ও উদ্ধার হওয়া নাগরিকদের সর্বশেষ তথ্য নেপালে পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি বেড়ে ৫৪৭ ২০২৮ সালের মধ্যে এ৩৮০ উড়োজাহাজ অবসরে পাঠাচ্ছে কান্তাস এয়ারওয়েজ প্রেক্ষাপট: তিক্ততা ভুলে কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চায় ইরান

মেহেরপুরে চা স্টলের সামনে রহস্যজনক কৌটা ; এলাকায় আতঙ্ক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৭ জুন, ২০২৬

মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া গ্রামে একটি চা স্টলের সামনে আজ ভোরে রহস্যজনক লাল রঙের কৌটা ও বিএনপি নেতাদের উদ্দেশে লেখা হুমকি সম্বলিত একটি চিঠি উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

বুধবার ভোরে উপজেলার মটমুড়া গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের চা স্টলের সামনে এসব দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও কৌতূহলের সৃষ্টি হয়।

চা স্টল মালিক শরিফুল ইসলাম জানান, সকালে দোকান খুলতে এসে তিনি দোকানের সামনে একটি লাল রঙের কৌটা এবং একটি হাতের লেখা চিঠি দেখতে পান। চিঠিতে স্থানীয় বিএনপির নেতা-কর্মীদের উদ্দেশে হুমকিমূলক বক্তব্য লেখা ছিল বলে তিনি দাবি করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে স্থানীয় লোকজনকে জানানো হলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৌটা ও চিঠিটি উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে পুলিশ কৌটাটি পরীক্ষা-নিরীক্ষার জন্য নিজেদের হেফাজতে নিয়েছে।

তবে কে বা কারা এ চিঠি রেখে গেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাদ্দেদ মোর্শেদ বাসস’কে জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। উদ্ধার হওয়া চিঠি ও কৌটার উৎস শনাক্তের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে এটি কারও উদ্দেশ্যমূলক কর্মকাণ্ড কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে বলে তিনি জানান।

এদিকে রহস্যজনক এ ঘটনার পর মটমুড়া গ্রামে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun