1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার ফ্যাসিস্ট সরকার জনগণের কাছে দায়বদ্ধ ছিল না : খায়রুল কবির খোকন প্রবীণ সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন মারা গেছেন দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী : তথ্য প্রতিমন্ত্রী কবি আল মুজাহিদীর মৃত্যুতে বিএফইউজে ও ডিইউজের শোক একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বরিশালে খেলাঘরের জেলা সম্মেলন ও শিশু সমাবেশ  শিগগিরই তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প পাশ হবে : এ্যানি শ্রীমঙ্গলে ‘হারমোনি ফেস্টিভ্যাল’ উদ্বোধন করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মাদারীপুরের ডাসারে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোকোয়েনার পেনাল্টিতে বিশ্বকাপের স্বপ্ন টিকে থাকলো বাফানাদের

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

টেবোহো মোকোয়েনার পেনাল্টিতে চেক প্রজাতন্ত্রের সাথে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপের স্বপ্ন টিকিয়ে রেখেছে দক্ষিণ আফ্রিকা। 

আটালান্টায় অনুষ্ঠিত গ্রুপ-এ’তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাইকেল সাদিলেকের গোলে এগিয়ে যাওয়া চেক বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় জয়ের পথে ভালভাবেই এগিয়ে যাচ্ছিল। কিন্তু মোকোয়েনার স্পট কিকের গোলে শেষ ৩২’র আশা ধরে রাখলো বাফনা বাফানারা। 

দুই দলই আগের ম্যাচে পরাজিত হওয়ায় এই এক পয়েন্ট নিয়েই সন্তুষ্ট ছিল। উদ্বোধনী ম্যাচে সহ-আয়োজক মেক্সিকোর কাছে দক্ষিণ আফ্রিকা ২-০ গোলে ও চেক প্রজাতন্ত্র নিজেদের প্রথম ম্যাচে এশিয়ান পরাশক্তি দক্ষিণ কোরিয়ার কাছে ২-১ গোলে পরাজিত হয়েছিল। 

গ্রুপের শেষ শ্যাচে দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ দক্ষিন কোরিয়া, আর চেকরা আজটেকা স্টেডিয়ামে কঠিন ম্যাচে মেক্সিকোর মুখোমুখি হবে। 

উভয় দলই হতাশাজক পারফরমেন্স দিয়ে বিশ্বকাপ শুরু করলেও আজকের ম্যাচের আগে আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল। প্যাট্রিক সিচিক চেক দলের সবচেয়ে বড় নাম। বায়ার লেভারকুসেনের অভিজ্ঞ এই ফরোয়ার্ড প্রথম মিনিটেই ম্যাচের সবচেয়ে সহজ সুযোগ নষ্ট করেন। তার হেড অল্পের জন্য ক্রসবারের উপর দিয়ে বাইরে চলে যায়। যদিও লিড নিতে মিরোস্লাভ কুবেকের দলের মাত্র পাঁচ মিনিট অপক্ষো করতে হয়েছে। এ্যাডাম হোলজেকের ক্রস থেকে আলেক্সান্দার সোকা সাদিলেকের জন্য পথ তৈরী করে দেন। ঠান্ডা মাথায় সাদিলেক আফ্রিকান গোলরক্ষক রনওয়েন উইলিয়ামসকে পরাস্ত করেন। 

চতুর্থ বিশ্বকাপে খেলতে আসা দক্ষিণ আফ্রিকা আগে কখনই গ্রুপ পর্বের বাঁধা পার করতে পারেনি। পাঁচ বছর আগে কোচের দায়িত্ব নেয়া হুগো ব্রুসও বাফনা বাফনাদের ভাগ্য বদলাতে পারেনি। ২০১০ বিশ্বকাপ স্বাগতিকরা ২০০২ সালের পর থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। তবে ২০২৩ সালে আফ্রিকান নেশন্স কাপে তৃতীয় হয়েছিল। বিশ্ব মঞ্চে তারা ফিরলেও বেশ কিছু পজিশনে বিশেষ করে ফরোয়ার্ড লাইনে প্রতিভার অভাব রয়ে গেছে। 

দ্বিতীয়ার্ধের শুরুতে চেক ফরোয়ার্ডরা বেশ কিছু সুযোগ নষ্ট করে কার্যত ম্যাচটি হাতছাড়া করেছে। ভøাদিমির ডারিডা সহজ সুযোগ নষ্ট করার পর লুকাস কার্ভের দুর পাল্লার শট উইলিয়ামস কর্ণারের মাধ্যমে রক্ষা করেন। 

আটালান্টা স্টেডিয়ামে প্রায় বেশীরভাগ আসনই শুন্য থাকলেও দক্ষিণ আফ্রিকার সমর্থকদের আধিক্য দেখা গেছে। ম্যাচ শেষের সাত মিনিট আগে শেষ পর্যন্ত সমর্থকদের উল্লাসে ভেসে যাবার উপলক্ষ্য এনে দেয় দক্ষিণ আফ্রিকা। টাপেলোর শট দূর্ভাগ্যজনক ভাবে পাভের সুলচের হাতে লাগলে পেনাল্টি আদায় করে নেয় আফ্রিকানরা। স্পট কিক থেকে মোকোয়েনা আত্মবিশ্বাসী শটে দক্ষিণ আফ্রিকাকে সমতায় ফেরান। ১৬ বছরে এটাই দক্ষিণ আফ্রিকার প্রথম বিশ্বকাপ গোল। পাঁচ মিনিট পর মাতে কোভারের শট রেলেবোহিলে মোফোকেং রুখে না দিলে এগিয়ে যেতে পারতো আফ্রিকানরা। 

ম্যাচ শেষে দুই দলকেই স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেখা গেছে। গ্রুপের শেষ ম্যাচের ফলাফলের উপর এখন এই দুই দলের ভাগ্য নির্ভর করছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun