1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম
কথায় নয়, কাজের মাধ্যমে আগামীর বাংলাদেশ গড়তে চাই : প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ নাম ও বয়স সংশোধনে দালালচক্র থেকে সাবধান : ঢাকা শিক্ষা বোর্ড সরকার বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে চায় : অ্যাটর্নি জেনারেল যশোরে ৩১টি স্বর্ণের বার জব্দ, আটক ২ বিউটিফিকেশন ব্যবসায় শরীয়তপুরের সায়মা আক্তার স্বাবলম্বী নাটোরে আইটি বেইজ স্কাউট ট্রেনিং সেন্টারের নির্মাণ কাজ শুরু রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষিকার মৃত্যু রাজধানীতে বিভিন্ন অপরাধে গ্রেফতার ১৭ নেত্রকোণায় দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে অনুদান বিতরণ  টাঙ্গাইলে সেফটিক ট্যাংকে পড়ে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪ সদস্য নিহত 

মেক্সিকোতে উদ্ধার হওয়া মরদেহ দুটি নিখোঁজ মার্কিন দম্পতির বলে ধারণা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

মেক্সিকো সিটির কাছে মাটি খুঁড়ে পাওয়া মৃতদেহগুলো গত মাসে নিখোঁজ দুই মার্কিন নাগরিকের কি না, তা মেক্সিকোর কর্তৃপক্ষ তদন্ত করে দেখছে। শুক্রবার দেশটির এক বিচার বিভাগীয় সূত্র  এ তথ্য জানিয়েছে।

মেক্সিকো সিটির বাইরে একটি বনাঞ্চলের মধ্যে থাকা গোপন কবর থেকে দেহাবশেষগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, এগুলো জাফার পাদামসি মাওয়ানি এবং গুইয়েলমো জাফেট হিডালগোর দেহ হতে পারে। তারা শিকাগো থেকে মেক্সিকোতে আসার পর সর্বশেষ গত ২০ মে  তাদের দেখা গিয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

পরিবারের সদস্যরা মার্কিন গণমাধ্যমকে জানিয়েছেন, ওই দম্পতিকে মৃত অবস্থায় পাওয়া গেছে।

স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মাওয়ানি এবং হিডালগো ছিলেন দ্বৈত মার্কিন-মেক্সিকান নাগরিক।

হিডালগোর ভাগ্নি ফেসবুকে লিখেছেন, ‘তারা এত নির্মমভাবে প্রাণ হারিয়েছে জেনে আমার হৃদয় ভেঙে যাচ্ছে।’ তিনি নিখোঁজ হওয়ার পর বেশ কয়েক দিন তাদের ছবি শেয়ার করেছিলেন।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, নিখোঁজ হওয়ার পরের কয়েক দিনে পরিবারের সদস্যরা তাদের ব্যাংক অ্যাকাউন্টে অস্বাভাবিক লেনদেন হয়েছে বলে জানতে পান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun