1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হানকে ধরতে বিশেষ টিম কাজ করছে গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি বোয়িং থেকে আরও বিমান কেনার পরিকল্পনা সরকারের যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব

তুরষ্ককে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের আশা টিকিয়ে রাখলো প্যারাগুয়ে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২০ জুন, ২০২৬

১০ জনের প্যারাগুয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে তুরষ্ককে ১-০ গোলে পরাজিত করে বিশ্বকাপের আশা টিকিয়ে রেখেছে। প্যারাগুয়ের এই জয়ে এবারের বিশ্বকাপে দ্বিতীয় দল হিসেবে হাইতির পর তুরষ্কের বিদায় নিশ্চিত হয়েছে। একইসাথে গ্রুপ-ডি’র শীর্ষ দল হিসেবে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের অবস্থান নিশ্চিত হয়েছে।

মাটিয়াস গালারজার একমাত্র গোলে প্যারাগুয়ের জয় নিশ্চিত হয়। 

বিশ্বকাপের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে মুখ ঢেকে প্রতিপক্ষ খেলোয়াড়ের সাথে বিতর্কে জড়ানোয় বিরতির আগেই লাল কার্ড দেখে মাঠ ত্যাগে বাধ্য হয়েছেন মিগুয়েল আলমিরন। ফিফার নতুন আইনানুযায়ী আলমিরনকে লাল কার্ড দেখানো হয়। তুরষ্কের মার্ট মুল্ডারের সাথে মুখে হাত রেখে কথা বলায় নিউক্যাসলের সাবেক ফরোয়ার্ড আলমিরনকে প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্চিং অর্ডার দেয়া হয়। বাকি সময়টা প্যারাগুয়েকে ১০জন নিয়েই খেলতে হয়েছে।

মাত্র ৬৩ সেকেন্ডে গালারজার লো শট আটকাতে পারেননি তুরষ্কের গোলরক্ষক উগুরকান কাকির। 

৮৮ মিনিটে ডেনিজ গুল তুরষ্ককে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ পেয়েছিলেন। কিন্তু প্যারাগুয়ের গোলরক্ষক ওরলান্ডে গিলকে একা পেয়েও তার শট পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। একবোরে শেষ মুহূর্তে অভিজ্ঞ সেন্টার ব্যাক মেরিহ ডেমিরালের হেডও জালের ঠিকানা খুঁজে পায়নি। হতাশ তুরষ্ক শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun