1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ভিক্ষা করেননি, হাত পাতেননি, পরিশ্রম করেই সংসার চালান প্রতিবন্ধী কদম আলী আলমডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের বড় ভাই পরিচয়ে চাকরি/কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে দুই প্রতারককে আটক করা হয়েছে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালিত হচ্ছে ৩,২০০টি স্পটে : সংস্কৃতি মন্ত্রী ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন- ‘এ’ ক্যাপসুল প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য পিছিয়ে পড়েও হাইতিকে হারিয়ে শেষ ৩২’এ মরক্কো কুষ্টিয়ায় ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মেধাবিকাশে শিক্ষা সহায়তা বৃদ্ধি করবে ইউজিসি ২৭তম বিসিএস-এর সুপারিশপ্রাপ্তদের চাকরির ধারাবাহিকতার বিষয় স্পষ্ট করলো অর্থ বিভাগ

ফেনীতে আড়াই লাখ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন- ‘এ’ ক্যাপসুল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

আগামী ২৮ জুন রোববার ফেনীতে ২ লাখ ৫৩ হাজার ৪শ’ ৮৫ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন-‘এ’ ক্যাপসুল। ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জেলার ১ হাজার ১শ’ ৩৮টি টিকা কেন্দ্রে এ ক্যাম্পেইন চলবে।

বৃহস্পতিবার জেলা সিভিল সার্জন কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসাইন জানান, ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের নীল রংয়ের ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের লাল রংয়ের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩০ হাজার ৪শ’ ৭৩ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২ লাখ ২৩ হাজার ১২ জন। জেলার ১ হাজার ১শ’ ২৪টি অস্থায়ী, ৭টি স্থায়ী ও ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্রে টিকাদান চলবে।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ছাগলনাইয়া উপজেলার ১শ’ ৪৫টি কেন্দ্রে ৩৬ হাজার ১শ’ শিশু, দাগনভূঞা উপজেলার ১শ’ ৯৩টি কেন্দ্রে ৪৬ হাজার ৭শ’ শিশু, ফেনী সদর উপজেলার ২শ’ ৮৯ কেন্দ্রে ৫৬ হাজার ৬শ’ ২১ জন শিশু, ফেনী পৌরসভার ৪৫টি কেন্দ্রে ২৫ হাজার ৭শ’ ৫৮শিশু, ফুলগাজী উপজেলার ১শ’ ৪৫ কেন্দ্রে ২৩ হাজার ৩শ’ ৪১ জন শিশু, পরশুরাম উপজেলার ৯৭টি কেন্দ্রে ১৯ হাজার ৪শ’ ৮৪ জন শিশু ও সোনাগাজ উপজেলার ২শ’ ১৭টি কেন্দ্রে ৪৫ হাজার ৪শ’ ৭৬ জন শিশুকে খাওয়ানো হবে।

ডা: এ এস এম সোহরাব আল হোসাইন বাসস’কে বলেন, ‘ফেনীর সকল শিশুকে এটি খাওয়াতে পারলে ক্যাম্পেইন সফল হবে। ভিটামিন ‘এ’ এর অভাবে চোখের ওপর অনেক ক্ষতিকর প্রভাব পড়ে। রাতকানা, কনজাংটিভার শুষ্কতা, বিটট স্পট, কর্নিয়ার শুষ্কতা, কর্নিয়ার ক্ষতসহ মানুষ শারীরিক বা মানসিক প্রতিবন্ধী হতে পারে। ’

তিনি বলেন, ‘ভিটামিন ‘এ’ শুধুমাত্র রাতকানা রোগ প্রতিরোধ নয় বরং শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এ সময় সকল শিশুকে নিটকস্থ টিকাদান কেন্দ্রে নিয়ে আসার জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানান তিনি।’

সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ইমাম হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. ফাহাদ ও ডা. আমীর খসরু তারেক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun