1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৩:১১ অপরাহ্ন
শিরোনাম
পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করলেন গাজীপুর সিটি প্রশাসক মোঃ শওকত হোসেন সরকার প্রাইভেটকারে মিলল ৫৪৯ বোতল এসকাফ, চালক আটক ঠাকুরগাঁওয়ে জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির তদন্তে ‘লুকোচুরি’, অভিযুক্তকে রক্ষায় কৌশলের অভিযোগ কাউন্সিলর নয় জনগণের সেবক হয়ে কাজ করে যেতে চাই বিভিন্ন দাবি বাস্তবায়নে জনতা ব্যাংকের এমডির সঙ্গে জিয়া পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাক্ষাৎ কাশিমপুরে চাঁদার টাকা না দেওয়ায় জমির বাউন্ডারি ভাঙচুর ও লাখ টাকার মালামাল লুট গাজীপুর কাশিমপুরে প্রবাসী নাছিমা আক্তারেকে প্রাণে মেরে ফেলার হুমকি থানায় অভিযোগ শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় গ্রেফতার দেখানো হলো রাশেদ খান মেননকে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা: তেলের দাম বেড়েছে ভারত-ভিত্তিক সংঘবদ্ধ অপরাধচক্রের বিরুদ্ধে আন্তর্জাতিক অভিযানে গ্রেফতার ২৪ 

ফেনীতে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস উদযাপিত

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৭ জুন, ২০২৬

ফেনী জেলা প্রশাসক মনিরা হক বলেছেন, সরকারি কর্মকর্তারা সব সময় মাদকের বিরুদ্ধে কাজ করে থাকে। এর সাথে শিক্ষক ও সমাজপতিরা কাজ শুরু করলে মাদক নিয়ন্ত্রণ সহজ হয়ে আসবে। সমাজের সবাইকে সচেতন করা না গেলে মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব হবেনা। মাদকাসক্ত ব্যক্তির সংখ্যাও কমবে না। তাই সবাইকে একযোগে মাদক নামক দানবের বিরুদ্ধে দাঁড়াতে হবে।

তিনি গতকাল শুক্রবার বিকালে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে ফেনী জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফাতিমা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সাঈদুর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি এড.ফরিদ উদ্দিন খান নয়ন, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।

পরিবেশকর্মী ও সামাজিক সংগঠক নজরুল বিন মাহমুদুল ও শান্ত আলমগীরের যৌথ সঞ্চালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আবদুল হামিদ। এছাড়াও অনুষ্ঠানে মাদক নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত বিভিন্ন কর্মকর্তা,শিক্ষার্থীরা অংশ নেন।

পরে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শেষে মাদকের ভয়াবহতা তুলে ধরে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিশেষ নাটিকায় অভিনয় করেন স্থানীয় শিল্পীরা। 

এর আগে একটি মাদকবিরোধী র‌্যালী শহর প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun