1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
নতুন পে-স্কেলে মূল্যস্ফীতির ঝুঁকি নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদত্যাগ করলেন মার্কিন সেনাসচিব ড্যান ড্রিসকল: প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে মতবিরোধের জল্পনা নবম জাতীয় বেতন স্কেল অনুমোদন: চার ধাপে বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন কুড়িগ্রামের আমজাদের সংগ্রহে ২২টি গ্রামোফোন ও পাঁচ হাজার গানের রেকর্ড বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় পাশে থাকার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বর্ণাঢ্য ক্যারিয়ার: এক নজরে সব অর্জন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ: নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি রংপুরের মাছুয়াপাড়ার ঘটনায় পুলিশের তদন্ত ও ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্ন জামালপুরে বাস ও অটোরিকশার সংঘর্ষে নিহত ৪, আহত ১৫ নেপালে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকা শত শত শ্রমিক, উদ্ধার অভিযানে চ্যালেঞ্জ

বরিশালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। এ বছর বরিশাল সিটি কর্পোরেশনের অধীনে ৩০ টি ওয়ার্ডে ৫৮ হাজার ৭১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

‎আজ রোববার বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর পলাশপুর এলাকার দলিল উদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাড.বিলকিস আক্তার জাহান শিরীন।

সকাল থেকেই টিকাদান কেন্দ্রগুলোতে শিশুকে নিয়ে অভিভাবকদের ভিড় দেখা গেছে। ভিটামিন-এ ক্যাপসুল শিশুদের খাওয়াতে পেরে খুশি আগতরা।

‎বরিশাল সিটি কর্পোরেশনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪৯ হাজার ৭৬০ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কার্যক্রম পালনে নগরীতে ২২০ টি কেন্দ্রের নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭ টি ভ্রাম্যমাণ কেন্দ্র রাখা হয়েছে। কেন্দ্রগুলোতে মোট ১৮ টি প্রতিষ্ঠানে ৫০০ জন করে কর্মী অংশগ্রহণ করবেন। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্রগুলো খোলা থাকবে।

‎এছাড়া বরিশাল জেলায় ৩ লাখ ২ হাজার ৮৪৬ জন শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। বরিশালের ১০ উপজেলায় স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে ২ হাজার ৯৭ টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকাদান কেন্দ্র খোলা থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun