1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
নিরাপত্তা ঝুঁকিতে সিলিন্ডারবাহী যানবাহনে গ্যাস সরবরাহ বন্ধের সিদ্ধান্ত নতুন তথ্য: যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ জাতিসংঘে বিদায়ী ভাষণে গুতেরেসের শান্তির আহ্বান ইস্তানবুল বিমানবন্দরে চতুর্থ রানওয়ে চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘপাল্লার রুটে ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজের নতুন অধ্যায় নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ

ভারতের মহারাষ্ট্রের ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে অপপ্রচার শনাক্ত: বাংলাফ্যাক্ট

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ২৮ জুন, ২০২৬

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের মহারাষ্ট্রের ঘটনাকে বাংলাদেশের ঘটনা বলে ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বাংলাফ্যাক্ট জানায়, বাংলাদেশে এক যুবক প্রকাশ্যে এক নারীকে কুপিয়ে হত্যা করেছে- এমন দাবি করে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে।

বাংলাফ্যাক্ট যাচাই করে দেখেছে, ভিডিওটি বাংলাদেশের কোনো ঘটনার নয়; ভারতের মহারাষ্ট্রের পালঘর জেলায় গত ১২ জুন স্নেহল সাওয়ান্ত নামে এক চাকুরিজীবী নারীকে আমল মুলে নামে এক ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে। এটি সেই ঘটনার দৃশ্য।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশ ও প্রবাস থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট ও পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানোর প্রবণতা বেড়েছে। এসব অপতথ্য বিশেষ করে বিগত অন্তর্বর্তী সরকার, চব্বিশের আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হয়। পাশাপাশি সাম্প্রতিক নানা বিষয়ে বিএনপি ও নবনির্বাচিত বিএনপি সরকারের বিরুদ্ধে গুজব মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা শনাক্ত করা হচ্ছে।

‘বাংলাফ্যাক্ট’ নিয়মিত ভুল ও বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম ও সংবাদ নিয়ে গবেষণা করে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে প্রতিষ্ঠানটি। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun