1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
শিরোনাম
ওয়ানডে ক্রিকেটে গ্রায়েম ক্রেমারের ফেরা ও দীর্ঘ বিরতির রেকর্ডসমূহ মিরপুরে ডেন্টিস্টের ফ্ল্যাটে দুঃসাহসিক সম্পদ সংক্রান্ত ঘটনায় রিয়ালকে হারিয়ে আতলেতিকোর ডার্বি জয়, পয়েন্ট তালিকায় অবনমন নতুন তথ্য: রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মীর মুগ্ধর পরিবারের টানা নবমবার আফ্রিকার সেরা এয়ারলাইন্স ইথিওপিয়ান জীবননগরে মায়ের বিরুদ্ধে শিশু সন্তানকে হত্যাচেষ্টার অভিযোগ জাতিসংঘে প্রথমবার তারেক রহমান, ২৪ সেপ্টেম্বর বাংলায় ভাষণ রাজধানীর ন্যাম ভবনে সংসদ সদস্যের দ্বিতীয় স্ত্রীর মৃত্যু ক্রস-বর্ডার উচ্চশিক্ষা নীতিমালা প্রণয়নের পথে ইউজিসি নারায়ণগঞ্জে মেঘনা নদীতে গোসলে নেমে তিন শিক্ষার্থীর প্রাণহানি

শিক্ষার্থীদের আবাসন সমস্যার সমাধানে বেরোবি ছাত্র পলাশের ‘ঘর বাড়ি’ অ্যাপ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৪ জুলাই, ২০২৬

বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তি হতে আসা কিংবা আবাসন পরিবর্তন করতে ইচ্ছুক শিক্ষার্থীদের অন্যতম বড় সমস্যা উপযুক্ত মেস বা বাসা খুঁজে পাওয়া।

এই ভোগান্তি কমাতে নতুন উদ্যোগ নিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ( বেরোবি) পরিসংখ্যান বিভাগের ১৪তম আবর্তনের (২১-২২ সেশনের) শিক্ষার্থী আবু পলাশ। তিনি শিক্ষার্থীদের জন্য ‘ঘর বাড়ি’ নামে একটি অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করেছেন।

অ্যাপটির মাধ্যমে শিক্ষার্থীরা খুব সহজেই বিভিন্ন মেস, বাসা ও হোটেলের খালি সিটের তথ্য জানতে পারবেন। একই সঙ্গে মেস মালিক বা মেস মনিটররা নিজেদের মেসের ফাঁকা সিটের তথ্য অ্যাপে যুক্ত করতে পারবেন। ফলে আবাসন খুঁজতে শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা বা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর প্রয়োজন অনেকটাই কমে আসবে।

অ্যাপটি ইতোমধ্যে গুগল প্লে স্টোরে ‘GhorBari’ নামে প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা প্লে স্টোরে ‘GhorBari’ লিখে সার্চ করে অথবা নির্ধারিত ডাউনলোড লিংকের মাধ্যমে অ্যাপটি ইনস্টল করতে পারবেন।

বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মাহমুদুল হাসান সোহেল বলেন, ‘নতুন শিক্ষার্থীদের জন্য মেস খুঁজে পাওয়া খুবই কষ্টকর হয়ে যায়। যদি সব মেসের তথ্য এক জায়গায় পাওয়া যায়, তাহলে সময় ও ভোগান্তি দুটোই কমবে। ‘ঘর বাড়ি’ অ্যাপটি শিক্ষার্থীদের জন্য সত্যিই একটি সময়োপযোগী উদ্যোগ বলে আমি মনে করি।’

অ্যাপটির নির্মাতা আবু পলাশ বলেন, ‘নতুন শিক্ষার্থীদের আবাসন খোঁজার ভোগান্তি কমানোর লক্ষ্যেই ‘ঘর বাড়ি’ অ্যাপটি তৈরি করেছি। বিশেষ করে বৃষ্টির দিনে মেস বা বাসা খুঁজতে অনেক শিক্ষার্থীকে দীর্ঘ সময় ধরে বিভিন্ন জায়গায় ঘুরতে হয়। সেই সমস্যার সহজ সমাধান দিতেই এই উদ্যোগ। অ্যাপটি তৈরিতে আমি আমার বিভাগের এক বড় ভাইয়ের কাছ থেকে অনুপ্রাণিত হয়েছি।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun