1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকার ৪ বারে এনবিআরের অভিযান গোদাগাড়ীতে প্রাথমিক শিক্ষকদের বদলি নিয়ে অনিয়মের অভিযোগ, অর্থ লেনদেনের দাবি সৌদিতে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা: চার ক্ষেপণাস্ত্রসহ প্রজেক্টাইল ধ্বংস ফরিদপুরের দুর্গম চরে বজ্রপাত রোধে ৫০০ তালবীজ রোপণ মানিকগঞ্জের কালীগঙ্গায় নৌকাবাইচ: চ্যাম্পিয়ন কুড়িগ্রামের ‘মায়ের দোয়া’ রাজশাহীতে বিদ্যালয় মাঠে কলাগাছ ও কার্যালয়ে তালা দাতার জনগণের কাছে সরকারের জবাবদিহি অপরিহার্য: ড. মঈন খান শাহজালাল বিমানবন্দরে আকস্মিক পরিদর্শন করলেন মন্ত্রী এম রশিদুজ্জামান যুক্তরাষ্ট্র-ইরান মধ্যস্থতায় বদ্ধপরিকর কাতার: ড. মাজেদ আল আনসারি শেখ হাসিনাকে ফেরানোর আইনি প্রক্রিয়া চলছে: ভারতীয় হাইকমিশনার

যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে ৯ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ৫ জুলাই, ২০২৬

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ৯ জনকে গ্রেফতার করেছো পুলিশ। শনিবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আজ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

গ্রেফতারকৃতরা হলো- সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মো. আপন (২০), মো. রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মো. সোহাগ (২৫) ও পলক (১৯)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃতদের মধ্যে দুইজনকে নিয়মিত মামলায়, পাঁচজনকে পরোয়ানামূলে এবং দুইজনকে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun