1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম
ইতালির মিলানে সরাসরি ফ্লাইট শুরু করছে রিয়াদ এয়ার ইসরাইল আঞ্চলিক হুমকি ও যুদ্ধাপরাধী, কঠোর হুঁশিয়ারি জর্ডানের রাজার নিউইয়র্কে মানবিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক ফিলিস্তিনকে বাদ দিয়ে শান্তি আলোচনা সম্ভব না: পেজেশকিয়ান মেয়াদোত্তীর্ণ খাবার ডেকে আনে যেসব স্বাস্থ্যঝুঁকি সংযুক্ত আরব আমিরাতের বিমানবন্দরগুলোতে ফ্লাইট বাতিলের হিড়িক জাতিসংঘে ইসরাইলের আগ্রাসন নিয়ে কঠোর হুঁশিয়ারি জর্ডান-তুরস্ক-কাতারের গাজীপুরে অটোরিকশাকে পেছন থেকে ট্রাকের ধাক্কা, নিহত ৪ দেশে হামের প্রকোপ: ২৪ ঘণ্টায় আরও ১১ শিশুর মৃত্যু বান্দরবানের পাহাড়ে মিলল নিখোঁজ স্কুলছাত্র রাতুল

যুক্তরাষ্ট্র-বেলজিয়াম ম্যাচ দেখেছে রেকর্ড সংখ্যক দর্শক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে যুক্তরাষ্ট্র ও বেলজিয়ামের লড়াই যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি দর্শক দেখা ফুটবল টেলিকাস্টের নতুন রেকর্ড গড়েছে। মঙ্গলবার প্রাথমিক দর্শকসংখ্যার তথ্য প্রকাশের পর এ তথ্য জানায় ফক্স স্পোর্টস।

ফক্সের তথ্যমতে, সোমবার সিয়াটলে অনুষ্ঠিত ম্যাচটি ৩ কোটি মানুষ দেখেছেন। ম্যাচে বেলজিয়াম ৪-১ গোলে যুক্তরাষ্ট্রকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে এবং টুর্নামেন্টের তিন সহ-আয়োজক দেশের মধ্যে সর্বশেষ অবশিষ্ট দলটিকেও বিদায় করে দেয়।

ফক্স জানায়, পূর্বাঞ্চলীয় সময় রাত ৯টা ১৫ মিনিট থেকে ৯টা ৩০ মিনিটের মধ্যে দর্শকসংখ্যা সর্বোচ্চ ৩ কোটি ৬৮ লাখে পৌঁছায়।

এর আগে গত সপ্তাহে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-বসনিয়া ও হার্জেগোভিনা ম্যাচটি ২ কোটি ৬৪ লাখ দর্শক দেখেছিলেন, যা ছিল আগের রেকর্ড।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বাধিক দর্শকপ্রিয় সুপার বোল অনুষ্ঠিত হয় ২০২৫ সালে। তখন ফিলাডেলফিয়া ঈগলস ও কানসাস সিটি চিফস-এর ম্যাচটি ফক্স, ফক্স ডিপোর্তেস, টেলেমুন্ডো এবং টুবি প্ল্যাটফর্ম মিলিয়ে গড়ে ১২ কোটি ৭৭ লাখ দর্শক উপভোগ করেন। 

দ্বিতীয় কোয়ার্টারে সর্বোচ্চ গড় দর্শকসংখ্যা ছিল ১৩ কোটি ৭৭ লাখ।

অন্যদিকে গত মাসে নিউ ইয়র্ক নিকস ও সান আন্তোনিও স্পার্স-এর মধ্যকার এনবিএ ফাইনাল এবিসি ও ইএসপিএনে গড়ে ২ কোটি ৬ লাখ দর্শক দেখেছেন। নিলসেনের তথ্য অনুযায়ী, ১৯৯৮ সালের পর এটিই এনবিএ ফাইনালের সর্বোচ্চ দর্শকসংখ্যা।

সোমবার রাতের আগে বিশ্বকাপে যুক্তরাষ্ট্রে সর্বাধিক দর্শকসংখ্যা ছিল মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে, যা দেখেছিলেন ২ কোটি ৯৩ লাখ মানুষ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun