1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সরাইলে মতবিনিময় সভায় ব্যারিস্টার রুমিন ফারহানা। জুলাই সনদ ও সাংবিধানিক সংস্কার ইস্যুতে সরকার টালবাহানা করছে.নাহিদ ইসলাম র‍্যাব-৭ চট্টগ্রাম কর্তৃক অভিযানে ২ পেশাদার মাদক কারবারী আটক। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রেস্ট ফিডিং কর্নার উদ্বোধন ডা. ইকবালের বদলি, ডা. ইফরানের পদায়ন—উত্তাল লোহাগাড়া ৩ বিভাগে ভারি বর্ষণের শঙ্কাদেশের তিন বিভাগে আগামী দুই দিন ভারি বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর। এসএসসি প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে প্রতারণা, মূলহোতা কিশোর গ্রেফতার সিলেট নগর সুরক্ষা বাঁধ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

তিন সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ৯ মে, ২০২৬

স্টাফ রিপোর্টার বিএনপির তিন সহযোগী সংগঠন—যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেলা ও মহানগর পর্যায়ের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার (৯ মে) সকাল ১০টায় রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এ মতবিনিময় সভা শুরু হয়। পরে বেলা ১১টার দিকে ভার্চুয়ালি সভায় যুক্ত হন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর তৃণমূল নেতাদের সঙ্গে এটিই তার প্রথম বড় সাংগঠনিক বৈঠক বলে দলীয় সূত্রে জানা গেছে।

সভায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন জেলার সভাপতি-সাধারণ সম্পাদক এবং মহানগর নেতারা অংশ নেন। বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষা, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, স্থানীয় পর্যায়ের অন্তঃকোন্দল নিরসন এবং চেইন অব কমান্ড পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিতে পারেন তারেক রহমান।

দলীয় সূত্র জানিয়েছে, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল নেতাদের আরও সক্রিয় ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হবে এ মতবিনিময় সভা থেকে।

এর আগে, মতবিনিময় সভা ঘিরে শুক্রবার বিকেলে ভেন্যু পরিদর্শন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি বলেন, এ মতবিনিময়ের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির রূপরেখা তুলে ধরবেন তারেক রহমান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun