1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম
সরকারি হাসপাতালের পাশে নতুন ক্লিনিকের অনুমোদন নয়: স্বাস্থ্যমন্ত্রী বাংলায় ব্রিটিশ আধিপত্যের সূচনা ও ঔপনিবেশিক রাজনীতির ইতিহাস জীবননগরে ভুল স্বীকার করে শ্রী উজ্জ্বল কুমার স্বর্ণকারের জরুরী সংবাদ সম্মেলন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘপাল্লার রুটে ভিয়েতনামের সান ফু কুওক এয়ারওয়েজের নতুন অধ্যায় নিউইয়র্কে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠকে ট্রাম্পের আগ্রহ অর্থনৈতিক বাস্তবতায় জ্বালানির দাম বৃদ্ধি: জাহেদ উর রহমান দিল্লিতে নতুন হাইকমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন আসাদ আলম সিয়াম নাফ নদী পোল্ডার প্রকল্প এখন গলার কাঁটা: মন্ত্রী এ্যানি ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজ শিশুর বিষয়ে পুলিশের তদন্ত শুরু

যুক্তরাষ্ট্র ও মরক্কো সফরের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম সরকারি সফরে আজ সকালে ঢাকা ত্যাগ করেছেন। তিনি প্রথমে যুক্তরাষ্ট্র সফর করবেন এবং পরে এ মাসের শেষ দিকে মরক্কোয় অনুষ্ঠেয় ‘সেকেন্ড মিনিস্টেরিয়াল কনফারেন্সে অন পিসকিপিং’ (শান্তিরক্ষা বিষয়ক মন্ত্রী পর্যায়ের সম্মেলন)-এ যোগ দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, বিদেশে নির্ধারিত সরকারি কর্মসূচির অংশ হিসেবে আজ ভোরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন প্রতিমন্ত্রী।

যুক্তরাষ্ট্রে সফর শেষে তিনি মরক্কোর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী শান্তিরক্ষা বিষয়ক দ্বিতীয় মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হবে।

সূত্র আরো জানায়, এই সম্মেলনে বৈশ্বিক শান্তিরক্ষা সহযোগিতা জোরদার, অপারেশনাল সক্ষমতা বৃদ্ধি এবং জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমের উদীয়মান চ্যালেঞ্জগুলো মোকাবিলা করার বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সব কর্মসূচি শেষে আগামী ২২ মে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun