1. admin@ajkerbasundhara.com : admin :
বুধবার, ১৩ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
শিরোনাম

সুপ্রিম কোর্ট বার নির্বাচন: ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : বুধবার, ১৩ মে, ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২৬-২৭ মেয়াদের কার্যকরী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ চলছে। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত। বুধবার (১৩ মে) সকাল ১০টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে দুই দিনব্যাপী এ নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শুরু হয়।

এদিকে, নির্বাচনের প্রথম দিনেই ভোটগ্রহণ সুষ্ঠু হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন জামায়াত ও এনসিপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা। অন্যদিকে, ভোটগ্রহণে কোনো দলীয় প্রভাব নেই বলে দাবি করেছেন বিএনপি সমর্থিত আইনজীবীরা।

এবারের নির্বাচনে বিএনপি সমর্থিত ‘নীল প্যানেল’, জামায়াতে ইসলামী সমর্থিত ‘সবুজ প্যানেল’ এবং এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ প্রতিদ্বন্দ্বিতা করছে। তবে এবার আওয়ামী লীগ সমর্থিত কোনো প্যানেল নির্বাচনে অংশ নিচ্ছে না।  বিএনপিপন্থী আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন মনে করছেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং কোনো রাজনৈতিক প্রভাব নেই।

জামায়াতের অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এই নির্বাচনের মাধ্যমে আইনজীবীদের সমস্যা সমাধানসহ, সামগ্রীকভবে সুপ্রিম কোর্টের বিচার ব্যবস্থাপনা সুন্দরভাবে পরিচালিত হবে।

কার্যকরী কমিটির সভাপতি ও সম্পাদকসহ মোট ১৪টি পদের বিপরীতে এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। ভোটার রয়েছেন ১১ হাজার ৯৭ জন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun