1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম
কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কৌশলে ব্রাজিল, সমালোচনার কড়া জবাব আনচেলত্তির কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে ব্যবসায়ীর প্রাণহানি, আহত ১৩ দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হবে, তিন মাসে নিষ্পত্তির নির্দেশ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন ভিসি ড. একরামুল হক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

অধ্যাপক ড. একরামুল হককে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ (অ্যাডাপটেশন অব ইউনিভার্সিটি লজ) অর্ডিন্যান্স, ১৯৭২-এর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৬১-এর ১১ (১) ও ১১ (২) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. একরামুল হককে উপাচার্য(ভিসি) পদে নিয়োগ প্রদান করা হলো।

ভিসি পদে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছর। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী উপাচার্য হিসেবে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী তিনি পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে ।
তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময়-এ নিয়োগ বাতিল করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun