1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৮ মৃত্যু কুয়েতে বিপুল মাদকসহ আটক ফরিদগঞ্জের যুবলীগ নেতা সোহাগ গাজীপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন কৌশলে ব্রাজিল, সমালোচনার কড়া জবাব আনচেলত্তির কক্সবাজারে পর্যটকবাহী জিপ উল্টে ব্যবসায়ীর প্রাণহানি, আহত ১৩ দুদকের প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আসিফ মাহমুদ সংযুক্ত আরব আমিরাতে নেতানিয়াহুর গোপন সফর ও বৈঠক মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ফিরল টিকাদান কার্যক্রম জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নামঞ্জুর তৃণমূলের জোড়াফুল প্রতীক কার হবে, তিন মাসে নিষ্পত্তির নির্দেশ

ডুয়েটের নতুন উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন প্রফেসর ড. মোহাম্মদ ইকবাল।

তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল ও প্রডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক। বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য হিসেবে দায়িত্বরত আছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে এ কথা বলা হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আইন ২০০৩-এর ১০ (১) ধারা অনুসারে প্রফেসর ড. মোহাম্মদ ইকবালকে এই নিয়োগ দেওয়া হয়েছে। উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে পরবর্তী ৪ (চার) বছর হবে। তবে বয়স অনুযায়ী অবসর গ্রহণের সময় পূর্ণ হলে এর আগেই তার নিয়োগের মেয়াদ শেষ হবে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন। বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজন মনে করলে যেকোনো সময় এই নিয়োগ বাতিল করতে পারবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun