1. admin@ajkerbasundhara.com : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি আরিফ হাসান, সাধারণ সম্পাদক সেলিম রেজা আমতলীতে অজ্ঞাত এক যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ‎কাশিমপুরে দুই লাখ দশ হাজার টাকা জরিমানা করলো এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিক জামালের ওপর সন্ত্রাসী হামলা গাজীপুর কাশিমপুরে দুই সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা রাজধানীসহ সারাদেশে তীব্র গ্যাস সংকট গুরুতর অসুস্থতার কারণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন

নেত্রকোণায় পাচারকালে ৬৬৭ বস্তা চাল জব্দ, আটক ২

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শুক্রবার, ১৫ মে, ২০২৬

জেলার মদন উপজেলায় পাচারকালে ৬৬৭ বস্তা (২০ টন) সরকারি চালসহ একটি ট্রাক জব্দ করেছে প্রশাসন। এ সময় ট্রাকের চালক ও তার সহকারীকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে নেত্রকোণা-মদন সড়কের সাম্য ফিলিং স্টেশনের সামনে থেকে চালভর্তি ট্রাকটি জব্দ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে মদন উপজেলা সরকারি খাদ্যগুদাম থেকে সরকারি সিলমোহরযুক্ত ৬৬৭ বস্তা চাল নিয়ে একটি ট্রাক বারহাট্টা উপজেলার বাউসীর তালুকদার রাইস মিলের উদ্দেশে রওনা হয়।

স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক প্রশাসনকে খবর দেয়। খবর পেয়ে মদন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন এবং ট্রাকটি আটক করে।

এ সময় চালক শামীম চালের বিষয়ে কোনো সুনির্দিষ্ট তথ্য দিতে না পারায় ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়।

মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেদবতী মিস্ত্রী বাসসকে জানান, খবর পেয়ে ৬৬৭ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা করার জন্য সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশ দেয়া হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম জানান, জব্দ হওয়া চালভর্তি ট্রাকসহ চালক ও তার সহকারী বর্তমানে থানায় আছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun