নানা অনিয়মের অভিযোগে গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করেছেন গাজীপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া
০৩/০৮/২০২৬ ইং সোমবার সকাল ১০ ঘটিকায় কাউকে না জানিয়ে কাশিমপুর ভূমি অফিসে
গাজীপুর জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল করিম ভূঁইয়া হাঠৎ উপস্থিত হন
কাশিমপুর ভূমি অফিসে দীর্ঘদিন ধরে নামজারি (মিউটেশন), খাজনা প্রদানসহ বিভিন্ন দাপ্তরিক কাজে সাধারণ মানুষকে হয়রানি ও ঘুষ বাণিজ্যের অভিযোগ পাওয়ায় এবং সম্প্রতি ভুক্তভোগীদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে লিখিত ও মৌখিক অভিযোগ দাখিল করায় প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়
জেলা প্রশাসক জানান, “জনসেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। ভূমি অফিসে কোনো ধরনের দুর্নীতি বা সেবাগ্রহীতাদের হয়রানি করা হলে তা সহ্যকরা হবেনা।