1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন
শিরোনাম
নতুন পোশাকে সাজছে পিআইএ: ৩১ অক্টোবর থেকে আকাশপথে যাত্রা চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর আইন আসছে, অভিযোগ ছাড়াই ব্যবস্থা নেবে পুলিশ: আইজিপি তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি নিয়ে সংবিধান সংশোধন কমিটিতে বিস্তারিত আলোচনা শ্রীপুরে ১২০ ইয়াবাসহ আটক পুলিশ কনস্টেবলসহ তিনজন খুলনায় পৃথক ঘটনায় যুবদল নেতাসহ গুলিবিদ্ধ ২ দিল্লিতে ১ নভেম্বরের জনসভা পেছাতে রাহুল গান্ধীকে ব্যবসায়ীদের অনুরোধ এআই নিয়ে বিল গেটসের সতর্কবার্তা: আসছে বড় ধরনের অস্থিরতা জাপান সফরে বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা জাপান সফরকে কেন্দ্র করে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট দ্বিগুণ ডিম ও মুরগির দামে আকাশ-পাতাল ব্যবধান, লোকসানে খামারিরা

‘আমপাতা জোড়া জোড়া’ নিয়ে এলেন কনা

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

ইউটিউবে মুক্তি পেয়েছে সংগীতশিল্পী দিলশাদ নাহার কনার নতুন ডুয়েট গান ‘আমপাতা জোড়া জোড়া’।  ‘আমপাতা জোড়া জোড়া, তুই আর আমি সবচেয়ে সেরা’ এমন কথার গানটি লিখেছেন স্নেহাশীষ ঘোষ। কনার সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন সৈয়দ অমি।  

গানটির সুর করার পাশাপাশি এর মিউজিক ভিডিওর নির্দেশনা ও প্রযোজনা করেছেন সৈয়দ অমি নিজেই। অন্যদিকে গানটির সংগীত আয়োজন করেছেন কলকাতার মিউজিক কম্পোজার কেডি। 

লন্ডনের বেশ কিছু বিখ্যাত লোকেশনে বড় পরিসরে ধারণ করা হয়েছে এর মিউজিক ভিডিও, যার চিত্রগ্রহণে ছিলেন আশিক মাহমুদ।

গানটি প্রসঙ্গে গীতিকার স্নেহাশীষ ঘোষ জানান, ড্যান্স বিটের একটি গান করার পরিকল্পনা ছিল অমির। সেই ভাবনা থেকেই গানটি লেখা হয়েছে। 

এরপর বেশ সময় নিয়ে এর ভয়েস রেকর্ডিং, মিক্স মাস্টারিং ও লন্ডনে মিউজিক ভিডিওর শুটিং করা হয়েছে। শ্রোতাদের একটি ধামাকা গান উপহার দেওয়ার সব ধরনের চেষ্টা ছিল এই আয়োজনে। ঈদ উৎসবকে মাথায় রেখে প্রায় তিন মাস আগে গানটির রেকর্ডিং করা হয়েছিল বলে জানিয়েছেন সৈয়দ অমি। বড় আয়োজনে তৈরি করা ‘আমপাতা জোড়া জোড়া’ গানটি তার অন্য সব গানের মতোই শ্রোতাদের মন জয় করবে বলে তার বিশ্বাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun