1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০০ অপরাহ্ন

যশোর জেলা যুবলীগের সভাপতি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

যশোর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, জেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।

এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুম খান। 

ওসি বলেন, বিষয়টি নিয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাজ করছে। বিস্তারিত তথ্য জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

তবে পরিবারের সদস্যদের দাবি, রাতে শহরের খালধার রোডের বাড়ি থেকে মোস্তফা ফরিদ আহমেদকে তুলে নিয়ে যায় পুলিশ। জানা যায়, ফরিদ চৌধুরী শহরের ২৬১/১ লোন অফিসপাড়ার মৃত আনোয়ার আলী চৌধুরীর ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী যুবলীগের সভাপতি।

নাশকতার বিভিন্ন অভিযোগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা আত্মগোপনে চলে গেলেও মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী নিজ বাড়িতেই থাকতেন। 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun