1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ১৭ মে ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

বার্সেলোনা ছাড়ছেন লেভানডোভস্কি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : রবিবার, ১৭ মে, ২০২৬

স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে চার মৌসুম কাটানোর পর চলতি গ্রীষ্মেই ক্লাব ছাড়ার ঘোষণা দিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কি। গতকাল ইনস্টাগ্রামে দেওয়া এক আবেগঘন পোস্টে ৩৭ বছর বয়সী এই ফরোয়ার্ড জানান, ‘চ্যালেঞ্জ আর কঠোর পরিশ্রমে ভরা চার বছর শেষে এখন সামনে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’ ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে বার্সেলোনায় যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে ১৯১ ম্যাচে ১১৯টি গোল করেছেন লেভানডোভস্কি। এই সময়ে তিনি দলকে তিনটি লা লিগা শিরোপা এবং ২০২৫ সালে কোপা দেল রে জিততে সাহায্য করেন। 

অভিষেক মৌসুমেই কোচ জাভি হার্নান্দেজের অধীনে লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পান তিনি। চলতি মৌসুমে ৪৪ ম্যাচে করেছেন ১৮টি গোল। নিজের পোস্টে লেভানডোভস্কি লেখেন, ‘চার মৌসুমে তিনটি শিরোপা। আমার মিশন সম্পূর্ণ হয়েছে।’ 

তিনি আরও জানান, কাতালোনিয়া তার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা এবং সমর্থকদের ভালোবাসা তিনি কখনো ভুলবেন না। কোচ হান্সি ফ্লিক জানিয়েছেন, রোববার ক্যাম্প ন্যুতে রিয়াল বেতিসের বিপক্ষে ম্যাচটিই হবে বার্সেলোনার হয়ে লেভানডোভস্কির শেষ খেলা এবং তিনি শুরুর একাদশেই থাকবেন। ফ্লিক তাকে ‘অসাধারণ মানুষ এবং বিশ্বমানের ফুটবলার’ বলে আখ্যা দিয়েছেন। বার্সেলোনা তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছে, ‘তিনি তারকা হয়ে এসেছিলেন, কিংবদন্তি হয়ে বিদায় নিচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun