1. admin@ajkerbasundhara.com : admin :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
বিআইডব্লিউটিএ এর আব্দুর রহিমের বিরুদ্ধে সরকারী অর্থ আত্মসাৎ দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ চুয়াডাঙ্গার পুলিশ সুপার ও জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে হিজলগাড়ী প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ জীবননগরের উথলীতে বিএনপির মতবিনিময় সভা গাজীপুরে হোটেলকর্মীকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ নারীরা স্বাবলম্বী হলে সমাজ ও দেশ এগিয়ে যাবে : ডিসি ফরিদা জীবননগর সীমান্ত দিয়ে ৩ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি জীবননগরে ট্রান্সফরমার চুরি মামলার রহস্য উদঘাটন; আন্তঃজেলা চোরচক্রের ০৬(ছয়) সদস্য গ্রেফতার|| বিজ্ঞ আদালতে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান ‎কাশিমপুর ভূমি অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাময়িক বরখাস্ত করলো গাজীপুর জেলা প্রশাসক ‎অপহরন ও চাঁদাবাজি করে নগদ টাকা হাতিয়ে নেওয়ায় নাহিদ পারভেজকে গ্রেফতার হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটি গঠন:রাশেদুল ইসলাম সহ- সাধারণ সম্পাদক নির্বাচিত

কারিনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিল না: কায়সার হামিদ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : সোমবার, ১৮ মে, ২০২৬

ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া কনটেন্ট ক্রিয়েটর কারিনা কায়সারর মরদেহ দেশে পৌঁছানোর পর মেয়েকে নিয়ে কথা বলেছেন তার বাবা, জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। তিনি বলেছেন, কারিনা কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন না, তবে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

রোববার (১৭ মে) বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কারিনার মরদেহ গ্রহণ করেন পরিবারের সদস্যরা। পরে বাদ মাগরিব রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কায়সার হামিদ বলেন, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে মেয়েকে এত মানুষ ভালোবাসতেন, তা আগে তিনি বুঝতে পারেননি। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ভালোবাসা দেখে তিনি গর্বিত বলেও মন্তব্য করেন।

মেয়ের রাজনৈতিক অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, ‘কারিনা কোনো রাজনৈতিক দল সাপোর্ট করতো না বা কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা ছিল না। তবে অন্যায়ের বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলতো এবং ভিডিও বানাতো।’  এর আগে রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রে জানা গেছে, সোমবার সকালে মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে চতুর্থ জানাজার পর তাকে দাফন করা হবে।

পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে লিভারের জটিলতায় ভুগছিলেন কারিনা কায়সার। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে খ্রিষ্টান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। পাশাপাশি ফুসফুসে সংক্রমণও ছিল। লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রস্তুতি নেওয়া হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

কনটেন্ট নির্মাতা হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি কারিনা অভিনেত্রী ও চিত্রনাট্যকার হিসেবেও পরিচিত ছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ইন্টার্নশিপ ও ৩৬-২৪-৩৬। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun