1. admin@ajkerbasundhara.com : admin :
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাজ্যের স্যান্ডহার্স্টে কাতারের আমিরের নামে ইনোভেশন সেন্টারের দণ্ডিত আসামিদের বিদেশ থেকে ফেরাতে উদ্যোগ নেবে ট্রাইব্যুনাল স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীকের বাধ্যবাধকতা থাকছে না সিলেটে নাগরিক সংবর্ধনায় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাগতার অজানা শৈশব: অভিনয়ে হাতেখড়ি যে চার সিনেমায় বাংলাদেশে সাফ ফুটবলের সূচি: ৫ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ মদিনায় বিশাল খনিজ সম্পদের খনি পেল সৌদি আরব নতুন তথ্য: ১ অক্টোবর থেকে নিজস্ব কার্গো ফ্লাইট চালু কাতারের জেনারেল ট্যাক্স অথরিটিতে চাকরির সুযোগ, আবেদন যেভাবে নতুন তথ্য: বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

হান্টা ভাইরাসের উৎস অনুসন্ধানে ইঁদুর জাতীয় প্রাণী ধরার ফাঁদ বসালেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা 

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

আর্জেন্টিনার দক্ষিণাঞ্চলীয় শহর উশুয়াইয়ায় হান্টা ভাইরাসের উপস্থিতি আছে কি না, তা জানার জন্যে বিজ্ঞানীরা প্রথমবারের মতো ইঁদুর জাতীয় প্রাণী ধরার জন্য ফাঁদ বসিয়েছেন।

এএফপি সাংবাদিকদের পর্যবেক্ষণে দেখা যায়, সোমবার স্থানীয় বিজ্ঞানীরা বিভিন্ন স্থানে ছোট ছোট ধাতব খাঁচার ফাঁদ স্থাপন করেন। যাতে সম্ভাব্য ভাইরাসবাহী ইঁদুর জাতীয় প্রাণী ধরা যায়।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

আর্জেন্টিনার সবচেয়ে দক্ষিণের শহর উশুয়াইয়া থেকে গত ১ এপ্রিল ‘এমভি হন্ডিয়াস’ নামের একটি ক্রুজ জাহাজ যাত্রা শুরু করেছিল। 

ওই জাহাজে হান্টা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটে এবং এতে তিন জনের মৃত্যু হয়। ফলে বিশ্বজুড়ে স্বাস্থ্য বিষয়ে উদ্বেগ তৈরি হয়।

সোমবার থেকে বুয়েনস আয়ার্সের জীববিজ্ঞানীরা কয়েক দিনের একটি গবেষণা কার্যক্রম শুরু করেছেন। 

তারা তিয়েরা দেল ফুয়েগো দ্বীপের বিভিন্ন এলাকায় ফাঁদ বসিয়ে ধরা পড়া ইঁদুর জাতীয় প্রাণীর মধ্যে অ্যান্ডিজ ধরনের হান্টা ভাইরাস আছে কি না, তা পরীক্ষা করবেন। 

এটিই একমাত্র ভাইরাস, যা মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াতে পারে বলে জানা গেছে।

এই বিরল শ্বাসতন্ত্রজনিত রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। সাধারণত এটি সংক্রমিত ইঁদুর জাতীয় প্রাণীর মূত্র, মল ও লালার মাধ্যমে ছড়ায়।

রাত নামার সাথে সাথে জীববিজ্ঞানী ও জাতীয় উদ্যানের কর্মীরা মাস্ক ও গ্লাভস পরে উশুয়াইয়ার বাইরের পথগুলোতে  ছোট ছোট আয়তাকার ধাতব খাঁচার মতো বহু ফাঁদ বসান।

অন্য ফাঁদগুলো তিয়েরা দেল ফুয়েগো ন্যাশনাল পার্কে স্থাপন করা হয়, যা ৭০ হাজার হেক্টর (১,৭৩,০০০ একর) জুড়ে বিস্তৃত বন, হ্রদ ও পাহাড়ের এলাকা এবং শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার (৯ মাইল) দূরে অবস্থিত।’

স্থানীয় একটি স্বাস্থ্য সূত্র জানিয়েছে, মোট প্রায় ১৫০টি ফাঁদ বসানো হয়েছে।

প্রাদেশিক কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে ৩০ বছর আগে তথ্য জানানো বাধ্যতামূলক হওয়ার পর থেকে টিয়েরা দেল ফুয়েগোতে হান্টা ভাইরাসের কোনো ঘটনা ঘটেনি। তবে উত্তরের রিও নেগ্রো ও চুবুত প্রদেশে এর সংক্রমণ রয়েছে। 

স্থানীয় বিজ্ঞানীদের ধারণা, ক্রুজ জাহাজে সংক্রমণের ঘটনা সম্ভবত অন্য কোনো অঞ্চল থেকে এসেছে।

তারা বলেন, জাহাজটির হান্টা ভাইরাসে আক্রান্ত দুইজন, একজন ডাচ দম্পতি, চার মাস ধরে আর্জেন্টিনায় ভ্রমণ করেছিলেন এবং এর পাশাপাশি তারা চিলি ও উরুগুয়েতেও গিয়েছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun