1. admin@ajkerbasundhara.com : admin :
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেছেন জায়েদ খান কানের শেষবেলায় জমকালো উপস্থিতি ‘নীলাম্বরী’ ঐশ্বরিয়ার সরকার বদলাতেই সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ প্রযোজকের তাইওয়ানের কাছে প্রতিশ্রুত অস্ত্রের বিক্রয় স্থগিত করলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের ‘ট্রাম্প মহিষ’ নিয়ে মজার প্রতিক্রিয়া জানাল ইরান ক্যালিফোর্নিয়ায় যেকোনো সময় বিস্ফোরণ, ঘর-বাড়ি ছাড়ল ৪০ হাজার মানুষ চীনে কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণ, ৯০ জনের মৃত্যু পশ্চিমাদের সমকামিতা নীতির সমালোচনার পরই বরখাস্ত সেনেগালের প্রধানমন্ত্রী বিসিবি নির্বাচনের আগে আসিফ আকবরের বিস্ফোরক পোস্ট মার্টিনেজকে নিয়ে বড় দুঃসংবাদ পেল আর্জেন্টিনা 

প্রতিমন্ত্রী শাহে আলম

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন উপদেষ্টা আসিফ

স্থানীয় সরকার বিভাগে সংঘটিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ এবং এর আওতাধীন বিভিন্ন দফতর ও সংস্থায় সংঘটিত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যের এ কমিটি গঠন করা হয়।

তিনি বলেন, কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের সময়ের অনিয়মও তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের স্বাক্ষর ছাড়াই ফাইল পাস করেছেন।

তিনি আরও জানান, পিরোজপুরে একটি উন্নয়ন প্রকল্পে টেন্ডার হওয়ার পর কোনো কাজ না করেই প্রায় ৬ হাজার কোটি টাকা উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। এ কারণে গত দুই বছর ধরে জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, শুধু পিরোজপুর নয়, দেশের বিভিন্ন জেলায় রাস্তা ও সেতু নির্মাণসহ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এগুলোও তদন্তের আওতায় আনা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun