1. admin@ajkerbasundhara.com : admin :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ভোগান্তি কমাতে বদলি প্রক্রিয়ায় বড় সংস্কার: ববি হাজ্জাজ ডেপুটি স্পিকারের উদ্যোগে নতুন ঘর পেলেন দুই হাত হারানো নূরুল আমিন নারায়ণগঞ্জে ডিএনডি লেকে গোসলে নেমে একই পরিবারের তিনজনের মৃত্যু জিয়াউর রহমানের কর্ম ও আদর্শ নিয়ে উঁচুমানের গবেষণার আহ্বান মির্জা ফখরুলের গণমাধ্যমকে অন্ধকার গলি থেকে মুক্ত আকাশে বের করেছেন শহীদ জিয়াই: তথ্যমন্ত্রী মাদারীপুর জেলা হাসপাতালে হাম রোগীদের চিকিৎসায় আইসিইউ সেবা চালু ঢাকার খালগুলোর সীমানা চিহ্নিত করতে পৃথক দুটি কমিটি গঠন স্থানীয় সরকার বিভাগের সাতক্ষীরায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু  ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাইরে শান্তিচুক্তির বিরুদ্ধে বিক্ষোভ: গণমাধ্যম অস্ট্রেলিয়া-স্কটল্যান্ডের জয়; ড্র করল সুইজারল্যান্ড-কাতার

ফেনীতে র‍্যাব ক্যাম্পের পাশ থেকে অস্ত্রের মুখে গরু ছিনতাই

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ : শনিবার, ২৩ মে, ২০২৬

ফেনীতে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিক্রির জন্য আনা এক ব্যবসায়ীর গরুর পালে হানা দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। 

শনিবার (২৩ মে) ভোর ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুরে অবস্থিত র‍্যাব ক্যাম্প সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, ঈদুল আজহাকে সামনে রেখে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে তিনি আটটি গরু কিনেন। বিক্রির উদ্দেশে গরুগুলো ফেনী শহরের রামপুর এলাকায় এনে বেঁধে রেখে পাহারা দিচ্ছিলেন। ভোরের দিকে চার থেকে পাঁচ জনের একটি দল এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি গরু গাড়িতে তুলে নিয়ে যায়।

তিনি বলেন, আমি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে তারা গাড়িটির পেছনে ধাওয়া করলেও ছিনতাইকারীদের আটকাতে পারেনি। প্রশাসনের কাছে গরুটি উদ্ধারের দাবি জানাচ্ছি।
 
স্থানীয়রা জানান, অনেকেই একটু লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু এনে ফেনীর হাট-বাজারে বিক্রি করছেন। কিন্তু এভাবে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি হয়েছে। অন্য ব্যবসায়ীরাও নিজেদের নিরাপত্তা ও গবাদিপশু নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
 
এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, ‘রামপুরে ব্যবসায়ীকে জিম্মি করে গরু ছিনতাইয়ের ঘটনাটি শুনেছি। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিতে কাউকে ছাড় দেওয়া হবে না।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
২০২৬ © আজকের বসুন্ধরা কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customization By NewsSun